ইরানের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে আরও তিনটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

আইআরজিসির জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তিনটি এমকিউ–৯ ড্রোন শনাক্ত করার পর সেগুলোকে ধ্বংস করেছে। এর মধ্যে দুটি ড্রোন দক্ষিণ ইরানের বুশেহর প্রদেশের জাম ও খোরমোজ এলাকায় এবং অন্যটি রাজধানী তেহরানের আকাশে ভূপাতিত করা হয়।
বিবৃতিতে আরও জানানো হয়, দেশের সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ড্রোনগুলোকে প্রথমে শনাক্ত করা হয় এবং পরে সফলভাবে লক্ষ্যভেদ করা হয়।
আইআরজিসি জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং আকাশপথে যেকোনো হুমকি মোকাবিলায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সবসময় প্রস্তুত রয়েছে।
সূত্র: মেহের নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


