Advertisement

জুলাই অভ্যুত্থানের অংশগ্রহণকারীদের দায়মুক্তিকে (ইনডেমনিটি) সমর্থন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, ‘এখন যদি বলা হয় তাদের মামলা করতে দিতে হবে, তাহলে মুক্তিযোদ্ধারা রাজাকার হত্যা করার দায়ে এখন কি মামলা করা যাবে? অনেকটা সে রকম।‘

স্বরাষ্ট্রমন্ত্রী

বুধবার (১১ মার্চ) ঢাকায় বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘নাগরিক প্ল্যাটফর্ম-রিফর্ম ওয়াচ’ আয়োজিত ‘মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫ নতুন সংসদের কাছে প্রত্যাশা’ শীর্ষক সংলাপে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা অভ্যুত্থানে অংশ নিয়েছেন নেতৃত্ব দিয়েছেন, তাদের ওপরে স্টেট ওরগানাইজেশন যারা হিউম্যান রাইটস ভায়োলেশন করেছেন, ম্যাস কিলিং করেছে, যাদের গুলিতে আমাদের ১৪০০-এর বেশি ছাত্র-জনতা শহীদ হয়েছে, আজকাল আওয়াজ উঠছে তাদের বিরুদ্ধে কি মামলা করার অধিকার নাই? কেন আপনারা ইনডেমনিটি দিলেন? কেন জুলাই জাতীয় সনদে একটা দফার মধ্যে তাদের ইনডেমনিটি দেওয়া হলো?

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘তো এটাকে কি আপনি হিউম্যান রাইটস ভায়োলেশন ধরবেন? যুদ্ধের ময়দানে যারা আমার বিরুদ্ধে যুদ্ধ করেছে, তাদের বিরুদ্ধে যদি আমার কোনো কর্মকাণ্ড হিউম্যান রাইটস ভায়োলেশন অন্তর্ভুক্ত হয়— তাহলে সেটা তো এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। সে জন্য আমরা সেই ইন্ডেমনিটি সমর্থন করেছি।’

মুকিযোদ্ধাদের সঙ্গে তুলনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন যদি বলা হয় তাদের মামলা করতে দিতে হবে, তাহলে মুক্তিযোদ্ধারা রাজাকার হত্যা করার দায়ে এখন কি মামলা করা যাবে? অনেকটা সে রকম। সুতরাং এক্সেপশন সব জায়গায় আছে। আমরা সবকিছুকে হিউম্যান রাইটস ভায়োলেশন বলতে পারব না।’

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

তিনি বলেন, ‘আমাদের অবস্থান গণঅভ্যুত্থানে সময়ের আমাদের জুলাইযোদ্ধাদের ইনডেমনিটি দিয়েছি, সেটাতে আমাদের সম্মত থাকতে হবে।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.