Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ভারতের জঙ্গলে কলাপাতায় শুয়ে ছিলেন বিচারপতি মানিক!
জাতীয় স্লাইডার

ভারতের জঙ্গলে কলাপাতায় শুয়ে ছিলেন বিচারপতি মানিক!

By Saiful IslamAugust 24, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : সুপ্রিমকোর্টের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বিজিবি। শুক্রবার রাত ১০টার দিকে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়।

ভারতের জঙ্গলে কলাপাতায় শুয়ে ছিলেন বিচারপতি মানিক!

Advertisement

এদিকে বিচারপতি মানিক বিজিবির হাতে আটক হওয়ার আগে তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, মানিক জঙ্গলের ভেতরে কলাগাছের পাতায় শুয়ে আছেন।

ভিডিওতে বিচারপতি মানিককে একজনের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে। তার কথায় মনে হচ্ছে, তখন তিনি ভারতের মধ্যে অবস্থান করছিলেন।

এ সময় তার সামনে অবস্থান করা একজনকে মানিক বলছেন, ‘আমি তোমাদের পয়সা দিয়ে দেব। পয়সা আমি দেব, আমার ভাই-বোন দেবে।

জবাবে ওই ব্যক্তিকে (যাকে ভিডিওতে দেখা যায়নি) বলতে শোনা যায়, ‘আমাদের পয়সার প্রয়োজন নাই। আপনার সেফটি….।

এরপরই মানিক বলেন, ‘ওই ফালতু লোক দুটাকে আনিও না। আমি এ দেশে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য’।

অপরদিকে বিচারপতি মানিককে আটকের পর আরেকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, বিজিবি সদস্যরা তার পরিচয় জানতে চান। নিজের পরিচয় স্বীকার করে মানিক বলেন, ‘আমি বিচারপতি মানিক’।

দেশ ছেড়ে পালাচ্ছিলেন কেন, এমন প্রশ্নের জবাবে মানিক বলেন, ‘প্রশাসনের ভয়ে আমি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছি’।

সঙ্গে কী আছে জানতে চাইলে মানিক বলেন, গতকাল আমার কাছে অনেক টাকা ছিল। আমাকে মেরে ৬০-৭০ লাখ টাকা নিয়ে গেছে দুজন। এখন আমার সঙ্গে ব্রিটিশ পাসপোর্ট, বাংলা পাসপোর্ট আর কিছু টাকা আছে।

বিজিবি সদস্যদের এক প্রশ্নের জবাবে মানিক বলেন, আমি কোনো জুলুম করিনি।

এর আগে বৃহস্পতিবার (২২ আগস্ট) সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে জিয়া পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে মামলা দায়ের করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে জিয়াউর হক নামে এক আইনজীবী মামলার আবেদন করেন।

মামলায় অভিযোগ থেকে জানা গেছে, শামসুদ্দিন চৌধুরী মানিক ২০২২ সালের ৩ অক্টোবর চ্যানেল আই’র টকশো ‘মেট্রোসেম টু দ্য পয়েন্টে’ জিয়াউর রহমানকে রাজাকার এবং যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করেন। গত বছরের ১৫ ফেব্রুয়ারি এক সেমিনারে তিনি বলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি ছিলের মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী।

২০১৩ সালের ১৯ জুলাই ভিন্ন অনুষ্ঠানে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন জিয়াউর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। এছাড়া আসামিরা বিভিন্ন সময় জিয়া পরিবার নিয়েও বিরূপ মন্তব্য করেছে বলে মামালর এজাহারে উল্লেখ করা হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা

June 30, 2026
নিজের ওজন

নিজের ওজন ৪৩ কেজি, বহন করেন ১০০ কেজি!

June 30, 2026
তথ্য উপদেষ্টা

নিষেধাজ্ঞা থাকলে রাজনীতি করতে পারবে না আ. লীগ : তথ্য উপদেষ্টা

June 30, 2026

Latest News

প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা

নিজের ওজন

নিজের ওজন ৪৩ কেজি, বহন করেন ১০০ কেজি!

তথ্য উপদেষ্টা

নিষেধাজ্ঞা থাকলে রাজনীতি করতে পারবে না আ. লীগ : তথ্য উপদেষ্টা

নতুন পে-স্কেল

নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সর্বশেষ যা জানা গেল

দেশের স্বাস্থ্যব্যবস্থা

বদলে যাচ্ছে দেশের স্বাস্থ্যব্যবস্থা, সরকারের বড় পরিকল্পনা

NRB

রাজস্ব আদায় বড় চ্যালেঞ্জ: নতুন এনবিআর চেয়ারম্যান

বজ্রবৃষ্টি

দমকা হাওয়া-বজ্রবৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা

শিক্ষামন্ত্রী

বেতন বঞ্চিত শিক্ষকদের সমস্যা সমাধানে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৩টি উপজেলা গঠন

১টি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের

ডা. জাহেদ

আরবি হরফ সম্বলিত পতাকা টাঙানোর ঘটনায় তদন্ত চলছে : ডা. জাহেদ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa