জুমবাংলা ডেস্ক : সহকর্মীদের তোপের মুখে শিল্পকলা ছাড়লেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। সাবেক শেখ হাসিনা সরকারের আমলে শিল্পকলা অ্যাকাডেমির গবেষণা বিভাগের পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গঠিত হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর সদস্য ছিলেন এই অভিনেত্রী। গত ৫ আগস্ট গণভভুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা।

Joti

Advertisement

এদিকে জ্যোতিকা জ্যোতি এখনো নিজেকে সরকারের নিয়োগ পাওয়া কর্মকর্তা ভাবছেন বলে জানা যায়।

আজ মঙ্গলবার সকালে শেখ হাসিনা সরকার পতনের পর প্রথমবার শিল্পকলা একাডেমিতে হাজির হয়েছিলেন জ্যোতিকা জ্যোতি। অফিসে গেলে উত্তেজনা ছড়িয়ে তার সহকর্মীদের মধ্যে।

ঘটনার বিষয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সিনিয়র ইনস্ট্রাক্টর আইরিন পারভীন লোপা এক গণমাধ্যমে বলেন, ‘তিনি (জ্যোতিকা জ্যোতি) অফিসে আসায় আমরা হতবাক হয়েছি। তিনি কীভাবে অফিসে আসেন, যিনি স্বৈরাচার সরকারের হয়ে কথা বলেছেন। যাঁরা সরাসরি বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা করতে উৎসাহিত করেছেন, যাঁরা রক্ত ঝরার জন্য দায়ী, তাঁদের আমরা সহকর্মী হিসেবে চাই না। ’

তিনি বলেন, জ্যোতি আজ দুপুর সাড়ে ১২টা পর অফিসে প্রবেশ করেন। আসার পরই বাইরে বিভিন্ন বিভাগের সহকর্মীদের জড়ো হতে দেখে জ্যোতি দরজা বন্ধ করে দেন। আমরা তাঁকে বলেছি অফিস থেকে চলে যেতে। কারণ, তিনি “আলো আসবেই” নামে একটি গ্রুপে যুক্ত হয়ে আন্দোলন করা শিক্ষার্থীদের বিপক্ষে কথা বলেছেন। এমন লোক আমরা দেখতে চাই না। ’

তিনি আরও বলেন, জ্যোতির সঙ্গে কী কথা হয়েছে ‘তিনি বলেছেন, “এখনো নিজেকে সরকারের নিয়োগ পাওয়া কর্মকর্তা ভাবছেন। তাঁর অধিকার রয়েছে অফিসে আসার। ”

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.