Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা কে সেরা, রোনাল্ডো না মেসি? জানালেন বিশ্বের সবচেয়ে সুন্দরী ফুটবলার
খেলাধুলা ফুটবল

কে সেরা, রোনাল্ডো না মেসি? জানালেন বিশ্বের সবচেয়ে সুন্দরী ফুটবলার

By Shamim RezaDecember 8, 20223 Mins Read

স্পোর্টস ডেস্ক : রোনাল্ডো, না কি মেসি! সেরা কে? এর উত্তর নিয়ে ধন্দে গোটা দুনিয়া। এই প্রশ্নে আড়াআড়ি বিভক্ত ফুটবলবিশ্ব। তবে ‘পৃথিবীর সব থেকে সুন্দরী’ ফুটবলারের এই নিয়ে কোনও ধন্দই নেই। এক বারে তিনি জানিয়ে দিয়েছেন সেরা ফুটবলার কে। তিনি আনা মারিয়া মারকোভিক।

সুন্দরী ফুটবলার

Advertisement

গত ছ’মাসে ইনস্টাগ্রামে আনার ফলোয়ারের সংখ্যা বেড়েছে দ্বিগুণ। সেই পরিসংখ্যান দেখে সংবাদ মাধ্যম তাঁকে বিশ্বের সব থেকে সুন্দরী ফুটবলার বলে। কিন্তু এই নিয়ে খুব বেশি ভাবেন না তিনি। তাঁর লক্ষ্য শুধুই ফুটবল।

ক্রোয়েশিয়ার এই ফুটবলারকে সমাজমাধ্যামে এক ভক্ত জিজ্ঞাসা করেছিলেন এই প্রশ্ন। সেরা কে? লিয়োনেল মেসি, না কি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?

জবাবটা সোজাসুজি দিয়েছেন আনা। লিখেছেন, ‘সিআর৭’। ‘গোট’ বোঝাতে সঙ্গে একটি ছাগলের ইমোজি যোগ করে দেন।

কেন তাঁর প্রিয় রোনাল্ডো, সেই ব্যাখ্যাও দিয়েছেন। আনা বলেন, ‘‘আমার সব থেকে প্রিয় ফুটবলার হলেন রোনাল্ডো। কারণ তিনি অসম্ভব শৃঙ্খলাপরায়ণ। আমি মনে করি, এটা খুবই গুরুত্বপূর্ণ যে, তুমি তোমার সবটাই খেলায় দেবে।’’

আনা নিজেও স্বক্ষেত্রে প্রতিষ্ঠিত। ইনস্টাগ্রামে ২২ বছরের আনার ফলোয়ারের সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়েছে। কখনও বিকিনি পরে, কখনও হ্যালোউইনের পোশাকে ছবি দেন তিনি। যে ছবিই দেন, তাতে হাজার হাজার লাইক পড়ে যায়। যদিও এ সবে খুশি হতে পারেন না আনা।

আনা চান, মাঠের বাইরের জনপ্রিয়তা আসুক ফুটবলের মাঠেও। মাঠের বাইরের সাফল্য ধরা দিক গোলপোস্টেও।

বরাবর আনা বলে এসেছেন, তাঁর প্রিয় ফুটবলার হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জনপ্রিয়তার জন্য নয়, বরং ফুটবলের প্রতি রোনাল্ডোর নিষ্ঠাই টানে তাঁকে। তিনিও রোনাল্ডোর পথেই হাঁটতে চান। সাফল্য পেতে চান।

সে কারণে আনা বার বার স্পষ্ট জানিয়েছেন, ‘সুন্দরী ফুটবলার’-এর তকমা তাঁর এমনিতে খারাপ লাগে না। কিন্তু ‘সেক্সি’ তকমা একেবারেই না-পসন্দ। মহিলা বলেই তাঁকে ‘সেক্সি’ বলা হবে, মানতে পারেন না।

আনার এখন লক্ষ্য একটাই। বেতনে সাম্য। তাঁর দাবি, পুরুষ ফুটবলারদের সমান বেতন দিতে হবে মহিলা ফুটবলারদেরও। এই নিয়ে সমাজমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সোচ্চার হয়েছেন তিনি। আনা চান, এই দাবিতে তাঁদের পাশে দাঁড়ান পুরুষ ফুটবলাররাও। তাঁর কথায়, ‘‘আমরা মহিলারা, একে অন্যের পাশে সব সময়েই থাকি। চাইব, পুরুষরাও আমাদের পাশে থাকুন।’’

আনার জন্ম ১৯৯৯ সালের ৯ নভেম্বর। ক্রোয়েশিয়ায়। এখন জাতীয় দলের হয়েই খেলেন তিনি। সুইৎজ়ারল্যান্ডের উওমেন’স সুপার লিগ ক্লাবের হয়ে খেলেন তিনি।

১২ বছর বয়সে পরিবারের সঙ্গে সুইৎজ়ারল্যান্ডে চলে যান আনা। ১৪ বছর বয়সে প্রথম ফুটবল খেলতে শুরু করেন আনা। আনা জানিয়েছেন , তিনি ইংল্যান্ডে খেলতে যেতে চান। তবে এখনই নয়। আরও এক বছর নিজের ক্লাবকে দিতে চান, জানিয়েছেন এই স্ট্রাইকার।

চলতি বছর গ্রীষ্মে নিজের ক্লাবের হয়ে দারুণ খেলেছেন আনা। শুভেচ্ছাও পেয়েছেন অনেক। ফোন করেছিলেন খোদ নেমার। কী বলেছেন তিনি? আনা জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছিলেন ব্রাজিলের ফুটবল তারকা।

আনার বয়ফ্রেন্ড নিয়ে কানাঘুষো নেহাত কম নেই। জল্পনা, যাঁকে তিনি আদর্শ মানেন, সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে নাকি সম্পর্ক রয়েছে আনার। দু’জনে ইতিউতি দেখাও করেন।

আনা যদিও সাফ জানিয়েছেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাঁর আদর্শ। এ ছাড়া দু’জনের মধ্যে কোনও সম্পর্ক নেই। নিজের বয়ফ্রেন্ড নিয়ে যদিও কোনও কালেই মুখ খোলেননি আনা। সমাজমাধ্যমে কোনও ছবিও দেননি কখনও। তাঁর সহ খেলোয়াড়দের একাংশ যদিও দাবি করেন, বয়ফ্রেন্ড রয়েছে আনার। বাগ্‌দান হতে পারে শিগগিরই।

প্রমিস করার আগে ৫টি বিষয় মাথায় রাখুন

বয়স মাত্র ২২। এর মধ্যেই সুইৎজ়ারল্যান্ডে কিনেছেন নিজের বাড়ি। রয়েছে মার্সিডিজ় গাড়ি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ আট লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় সাড়ে ৬ কোটি টাকা। তবে ফুটবলার আনার লক্ষ্য অর্থ বা যশ নয়। বরং ইচ্ছা তাঁর একটাই। ভবিষ্যতের ফুটবলারদের কাছে আদর্শ হতে চান তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa