সরকারকে চাঁদাবাজি বন্ধ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার বিকেলে রাজধানীর ইব্রাহিমপুরে কাফরুল উত্তর ও দক্ষিণ থানা জামায়াতের ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘সরকারকে বলব, চাঁদাবাজি বন্ধ করুন, ধন্যবাদ দেব। এলাকাবাসীকে বলব, কাল থেকে আর চাঁদা দেবেন না। চাঁদা চাইলে আমাদের জানান। আমরা পাশে দাঁড়াব।’
এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগও তোলেন জামায়াত আমির। তিনি বলেন, ‘শতকরা ৬৯ ভাগ জনগণ হ্যাঁ-ভোট দিয়েছে। মানুষ ইসলামী দলকে ভোট দিয়েছে। কিন্তু ইসলামী দল সরকার গঠন করতে পারেনি। কারণ, যারা সরকার গঠন করেছে তারা বিভিন্ন কায়দায় জয় নিয়ে নিয়েছে।’
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
শফিকুর রহমান বলেন, ‘নয়-ছয় করে জয় নিয়েছে। আগামীতে আর এসব কায়দা করতে দেওয়া হবে না। জীবন দিয়ে এসব রুখে দেওয়া হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


