জুমবাংলা ডেস্ক : লঘুচাপের প্রভাবে ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও সিলেটে শনিবার ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। সোমবার কালবৈশাখীরও শঙ্কা রয়েছে। এছাড়া সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

কালবৈশাখী ঝড়

Advertisement

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানীতে বৃষ্টি হলেও এর পরিমাণ হবে খুব কম। আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, বৃষ্টিপাতের এ প্রবণতা পুরো সপ্তাহেই অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টা রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া বজ্রসহ বৃষ্টি অথবা বৃষ্টি হতে পারে বলেও জানান তিনি।

এদিকে আবহাওয়া অফিস আরও জানিয়েছে, সারা দেশের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে চলতি মাসে তাপপ্রবাহের শঙ্কা নেই। এপ্রিলের প্রথম সপ্তাহে হতে পারে মৃদু তাপপ্রবাহ।

এর আগে গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় টেকনাফে ৩৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজধানীর তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.