গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ শামীকুল ইসলাম লিপন জেলা কারাগারে অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেছেন। একটি মামলায় দীর্ঘ দিন থেকে বন্দি ছিলেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

গাইবান্ধা জেল কারাগারের জেলার আতিকুর রহমান জানান, রোববার মধ্যরাতে কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে প্রথমে গাইবান্ধার সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
তিনি দীর্ঘ দিন যাবত গাইবান্ধা সদর থানার জিআর ১৭৬/২৫ মামলার হাজতি ছিলেন। এর আগে ও কারাগার থেকে সে চিকিৎসা গ্রহণ করেছেন।
উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন ১৯৯৬ সালে পলাশবাড়ী উপজেলা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ২০১৬ সালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ২০১৮ সাল হতে অদ্যাবধি উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্বপালন করছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, একটি মিথ্যা মামলায় গাইবান্ধা জেলা কারাগারে প্রায় দেড় বছর ধরে তিনি হাজতি হিসাবে জেল বন্দী ছিলেন। জেলে থাকা অবস্থায় শুনিবার দিবাগত রাত ১ টার দিকে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। একপর্যায় তিনি বন্দি অবস্থায় মৃত্যু বরণ করেন।
উল্লেখ্য, তাকে ২০২৪ সালের ৮ ডিসেম্বর ঢাকার মগবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর পলাশবাড়ী থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়। তিনি দীর্ঘ দিন পর জামিনে মুক্তি পেলে ৫ ফেব্রুয়ারি আবারও জেল গেট থেকে তাকে পুনরায় গ্রেপ্তার দেখায়। পুলিশ সর্বশেষ গাইবান্ধা সদর থানার জিআর ১৭৬/২৫ মামলার হাজতি হিসেবে তিনি জেলা কারাগারে ছিলেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তার মৃত্যুতে পলাশবাড়ী উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের পক্ষ হতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


