কাতারের শিল্পনগরী রাস লাফান ও মেসাইয়েদ এলাকায় ইরানের ড্রোন হামলার অভিযোগ উঠেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সোমবার (২ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, একটি ড্রোন মেসাইয়েদের একটি বিদ্যুৎকেন্দ্রের পানির ট্যাঙ্ককে লক্ষ্য করে আঘাত হানে। অপর ড্রোনটি রাস লাফান শিল্পনগরীতে কাতার এনার্জির মালিকানাধীন একটি জ্বালানি স্থাপনায় হামলা চালায়।
কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা যাচাই করে দেখা হচ্ছে। সবকিছু মূল্যায়নের পর এ বিষয়ে বিস্তারিত আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হবে।
সূত্র: আল-জাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


