হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন আর নেই। বাংলাদেশের মানুষ যেমন কাঁটাতার ভয় পায় না, তেমনি সরকারও ভয় পায় না।

ভয়

Advertisement

সোমবার (১১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক এই উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, “যেখানে বাংলাদেশের কথা বলা প্রয়োজন, সেখানে আমরা অবশ্যই কথা বলব।”

হুমায়ুন কবির আরও বলেন, শেখ হাসিনা সরকারের সময়ে সীমান্তে গুলি করে হত্যা কিংবা কাঁটাতারে ঝুলিয়ে রাখার মতো ঘটনা দেখা গেছে। তবে ভবিষ্যতে সীমান্তে এমন পরিস্থিতি আর হতে দেওয়া হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তার ভাষ্য, “এই বাংলাদেশ আর আগের মতো নীরব দর্শক হয়ে থাকবে না। প্রয়োজন হলে কী করতে হবে, সে বিষয়ে বাংলাদেশের পরিকল্পনা রয়েছে।”

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, আঞ্চলিক শান্তি বজায় রাখতে সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সবসময় ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায়, তবে বিভিন্ন চ্যালেঞ্জ থাকবেই।

তিনি অভিযোগ করে বলেন, দেড় হাজার মানুষ হত্যার অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। তবে তিনি যেন ভারত থেকে বাংলাদেশে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন, সে বিষয়ে ভারত সরকারকে অবহিত করা হয়েছে এবং ভারত এ বিষয়ে আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি।

পশ্চিমবঙ্গে সম্ভাব্য নতুন সরকার গঠন নিয়ে প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ মূলত ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে এবং ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করতে চায় না।

সাম্প্রতিক চীন সফর প্রসঙ্গে তিনি জানান, সফরটি সফল হয়েছে। বিশেষ করে তিস্তা প্রকল্প নিয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং চীনের এক্সিম ব্যাংক অর্থায়নের আগ্রহ দেখিয়েছে।

You’re on the free plan

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.