কিছুদিন ধরে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে বলে দাবি করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এর পেছনে কে বা কারা আছে তা জানা নেই বলে জানিয়েছেন তিনি।

তাই ভক্ত-সমর্থকদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন এ অভিনেত্রী।
রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টা ১৯ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ তুলে ধরেন।
স্ট্যাটাসে মেহজাবীন চৌধুরী লিখেন, ‘কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল। বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন,সত্য প্রতিষ্ঠিত হয়েছে।’
স্ট্যাটাসে অভিযোগের সুরে তিনি বলেন, ‘আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি, ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি আরও উল্লেখ করতে চাই, সাম্প্রতিক সময়ে এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিও এর কারণেও আমার মতো অনেক আর্টিস্টদের প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে- যা একেবারেই কাম্য নয়।’
নারীরাই আজকাল সহজ টার্গেট হচ্ছে উল্লেখ করে এ অভিনেত্রী লিখেন, ‘এর পিছনে কে বা কারা আছে তা আমার জানা নেই। আমি শুধু আমার কাজেই ফোকাস করতে চাই, আমি চাই আমার কাজ নিয়েই আলোচনা হোক।’
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
সবাই পাশে থাকবেন বলে আশাবাদ দর্শকপ্রিয় এ অভিনেত্রীর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


