শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, আমি অপপ্রচার নিয়ে চিন্তিত না। কেউ আমার নামে মিথ্যা প্রচার করছে, মিথ্যা বলছে, সেটা নিয়ে আমি চিন্তিত না। কারণ আমাদের অনেক কাজ আছে।

মিথ্যা প্রচার

Advertisement

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি আমাদের আকাঙ্ক্ষার নির্বাচন, সেই নির্বাচনে আমি জয়ী হয়ে আসছি আল্লাহ তায়ালার অশেষ রহমতে। কিন্তু সেই জয়ের মধ্যে- মানে জয় পাবার আগ পর্যন্ত অনেক চড়াই-উৎরাই আমাদের পার হতে হয়েছে। আমাদের প্রতিপক্ষ যারা ছিলেন তারা বিভিন্নভাবে কেন্দ্র দখল করার অনেক প্রচেষ্টা করেছেন।

রবিবার এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এর আগে নির্বাচনে ঢাকা-১৩ আসনের সহিংস ঘটনায় আহতদের দেখতে সকালে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে যান তিনি।

শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, অনেকগুলো কেন্দ্র তারা দখল করতে গেছেন, কিছু কেন্দ্রে তারা দখল করতেও সক্ষম হন সাময়িক সময়ের জন্য। এবং আমি আবার ধন্যবাদ জানাই আইনশৃঙ্খলা বাহিনী, আর্মড ফোর্সেস যারা টহলে ছিল সকলকে, কারণ তারা সকল দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন।

যেই জায়গাগুলোতে আমাদের প্রতিপক্ষরা কেন্দ্র দখল করে ভোট চুরির চেষ্টা করেছিল। সেই জায়গাগুলোতে প্রথমে আমাদের কর্মীবাহিনীরা থামাতে চেষ্টা করে এবং তারপর আর্মড ফোর্সেস এবং আইনশৃঙ্খলা বাহিনীরা শক্তভাবে তাদেরকে প্রতিহত করে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছাবার আগে বা আর্মড ফোর্সেস পৌঁছাবার আগে কিছু জায়গায় আমাদের নেতাকর্মীদের ওপর ভীষণভাবে হামলা হয়।

ববি হাজ্জাজ বলেন, আমার কয়েকশ নেতাকর্মীরা আহত হয়েছে। আজকে আপনাদের প্রেস কনফারেন্স ডেকেছি, কারণ আমার একজন নেতা, একটা কেন্দ্রে এতটাই তাকে আহত করা হয়েছে যে উনি এখন মৃত্যুর সাথে লড়াই করছেন। সো এই যে মৃত্যুর সাথে লড়াই করছেন, এইটা আমরা কখনোই কোনো ধরনের আইনি বিচার ছাড়া ছেড়ে দিতাম না, এখনও ছেড়ে দেব না।

তিনি বলেন, হায়দার আলী সাহেব মৃত্যুর সাথে লড়াই করছেন, এই প্রত্যেকটা ঘটনায় এখন আমরা আইনি পদক্ষেপে যাব। থানায় মামলা দেওয়া হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.