খাগড়াছড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিশু ত্রিপুরা (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার সহপাঠী বিনয় ত্রিপুরা। মঙ্গলবার রাতে খাগড়াছড়ি-দিঘীনালা সড়কের ৯ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিশু ত্রিপুরা স্থানীয় বাসিন্দা সুপেন ত্রিপুরা ও মিত রানী ত্রিপুরার ছেলে। সে ৯ মাইল জুনিয়র স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, মিশু ও তার বন্ধু বিনয় একটি আম গাছে উঠে আম পাড়ছিল। এ সময় অসাবধানতাবশত গাছের একটি ডাল পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পর্শ করলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে মিশু গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মিশুকে মৃত ঘোষণা করেন। আহত বিনয় ত্রিপুরাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়রা বসতবাড়ির পাশ দিয়ে ঝুঁকিপূর্ণভাবে টানানো বিদ্যুতের তার দ্রুত নিরাপদ করার দাবি জানিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


