ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে নিজে মাটি কেটে এই কার্যক্রম চালু করেন তিনি।

এদিন দুপুর ২টা ২০ মিনিটে বৈলর ইউনিয়নের কানহর এলাকায় পৌঁছান তারেক রহমান। এর আগে বেলা ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে নিজের কার্যালয় থেকে ময়মনসিংহের ত্রিশালের পথে যাত্রা করেন তিনি।
বিএনপির অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল খাল কাটা কর্মসূচি চালু করা। তাই কোদাল হাতে নিজেই এর নেতৃত্ব দিচ্ছেন সরকারপ্রধান। খাল পুনঃখনন কার্যক্রমে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে যোগ দেন সাধারণ মানুষও।
দীর্ঘ প্রায় দুই দশক পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে জাতীয় পর্যায়ে উদ্যাপিত হতে যাচ্ছে কবির ১২৭তম জন্মবার্ষিকী। আগামীকাল সোমবার জাতীয় কবির জন্মবার্ষিকী হলেও ঈদুল আজহার ছুটিকে সামনে রেখে এবার অনুষ্ঠানসূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এর অংশ হিসেবে শনিবার থেকেই শুরু হচ্ছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা।
সফরসূচি অনুযায়ী, বিকেল ৩টায় ত্রিশালের নজরুল অ্যাকাডেমি মাঠে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নজরুলজয়ন্তী উৎসবের উদ্বোধন করবেন এবং সরকারি নজরুল একাডেমি মাঠের ঐতিহ্যবাহী নজরুল মঞ্চে বক্তব্য দেবেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এরপর বিকেল ৫টায় স্থানীয় নজরুল অডিটরিয়ামে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



