Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে মালদ্বীপে স্মারক প্রকাশনা
রাজনীতি

খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে মালদ্বীপে স্মারক প্রকাশনা

By Shamim RezaFebruary 1, 20263 Mins Read
Advertisement

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে মালদ্বীপে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মিশনের উদ্যোগে একটি স্মারক প্রকাশনার উন্মোচন করা হয় এবং তার জীবন ও রাজনৈতিক সংগ্রামভিত্তিক একটি প্রামাণ্য তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

খালেদা জিয়া

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৪টায় মালেতে অবস্থিত ইউনিভার্সিটি অব মালদ্বীপের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মালদ্বীপের শিক্ষামন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলরসহ দেশটির বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি, কূটনীতিক, শিক্ষাবিদ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

শনিবার (৩১ জানুয়ারি) মালদ্বীপে বাংলাদেশ হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে বেগম জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘ইন মেমোরিয়াম : বেগম খালেদা জিয়া, মালদ্বীপে কূটনৈতিক সম্প্রদায় ও প্রবাসী বাংলাদেশিদের শোকবার্তা’ শীর্ষক একটি বিশেষ স্মারক গ্রন্থ ও প্রামাণ্যচিত্রের মোড়ক উন্মোচন করা হয়। এই সংকলনে মালদ্বীপের রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি ও পররাষ্ট্রমন্ত্রীসহ দেশটির বর্তমান ও সাবেক রাজনীতিকদের পাঠানো শোকবার্তা স্থান পেয়েছে।

হাইকমিশন আরও জানিয়েছে, বেগম জিয়ার প্রয়াণে বাংলাদেশ সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মালদ্বীপ সরকারের প্রতিনিধি, মালদ্বীপে কর্মরত বিভিন্ন দেশের কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সদস্যগণ, বিশিষ্ট শিক্ষাবিদবৃন্দ এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। তারা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর জীবন, নেতৃত্ব ও অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

আন্তর্জাতিক এই স্মরণসভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া তাঁর নেতৃত্বের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় নারী নেতৃত্বের নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন। এই স্মরণানুষ্ঠান ও স্মারক প্রকাশনাটি বাংলাদেশ ও মালদ্বীপের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি বেগম জিয়ার অবদান স্মরণে এক গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি মালদ্বীপের উচ্চশিক্ষা ও শ্রম মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ বলেন, ‘বেগম খালেদা জিয়া কেবল বাংলাদেশের নেতা ছিলেন না, তিনি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক অনুপ্রেরণামূলক ব্যক্তিত্ব ছিলেন। বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি মজবুত করতে তাঁর অবদান অনস্বীকার্য।’

বিশেষ আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ তার বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রীর আপসহীন নেতৃত্বের নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, নারী শিক্ষার প্রসারে বেগম জিয়ার বৈপ্লবিক পদক্ষেপগুলো তাঁকে ইতিহাসের পাতায় অমর করে রাখবে।’

অনুষ্ঠানে মালদ্বীপে যুক্তরাজ্যের হাই কমিশনার নিক ডি. লো, ভারতের হাই কমিশনার শ্রী জি বালাসুব্রামানিয়ান, পাকিস্তানের হাই কমিশনার ভাইস অ্যাডমিরাল (অব.) ফয়সাল রাসুল লোধি বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান।

মালদ্বীপে যুক্তরাষ্ট্র মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স চুননং স্যাগার, জাতিসংঘের আবাসিক কো-অর্ডিনেটর হাও ঝাং, শ্রীলঙ্কান হাই কমিশনের কাউন্সেলর থিমুথু দিসানায়াকা, ইউনিসেফের প্রতিনিধি ড. এডওয়ার্ড আদ্দাই, রাশিয়ার কনসাল জেনারেল মি. আলেক্সেই এম. ইদামকিন এবং মালদ্বীপের সাবেক পররাষ্ট্র উপমন্ত্রী জেফ্রি সালিম ওয়াহিদ, চীন দূতাবাসের কূটনীতিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্মৃতি সংরক্ষণ ও প্রামাণ্যচিত্র :

বাংলাদেশ হাই কমিশনার ড. মো. নজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের শেষ পর্বে বেগম জিয়ার জীবন ও কর্মের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। পাশাপাশি একই শিরোনামে প্রণীত সংরক্ষিত স্মারক ম্যাগাজিন অতিথিদের মাঝে উন্মোচন ও বিতরণ করা হয়।

হাই কমিশনার তার বক্তব্যে বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রীর প্রয়াণে প্রাপ্ত শোকবার্তাগুলোকে আনুষ্ঠানিকভাবে আর্কাইভ করার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে ‘বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক: বন্ধুত্বের সেতুবন্ধন’ শীর্ষক আরেকটি তথ্যচিত্র প্রদর্শন কালে উপস্থিত কয়েক শ’ প্রবাসী বাংলাদেশির মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

হাই কমিশনের কাউন্সিলর (শ্রম) মো. সোহেল পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর ড. মাহামুদ শুগি এবং ভাইস চ্যান্সেলর ড. আয়েশাথ শেহেনাজ আদমসজ বিশিষ্ট শিক্ষাবিদরা এতে অংশ নেন।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের পক্ষে বক্তব্য রাখেন খলিলুর রহমান, আহমেদ মুত্তাকি ও সাজ্জাদ।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
খালেদা খালেদা জিয়া জিয়ার: নিয়ে, প্রকাশনা মালদ্বীপে রাজনীতি রাজনৈতিক সংগ্রাম স্মারক
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
মির্জা ফখরুল

নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, দেশের মানুষ জেগে উঠেছে : মির্জা ফখরুল

February 1, 2026
হাসনাত

মুন্সীর প্রার্থিতা বাতিল ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিদের জন্য একটি বার্তা : হাসনাত

February 1, 2026
জামায়াত আমির

১২ ফেব্রুয়ারি জাতির বাঁক পরিবর্তনের দিন : জামায়াত আমির

February 1, 2026
Latest News
মির্জা ফখরুল

নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, দেশের মানুষ জেগে উঠেছে : মির্জা ফখরুল

হাসনাত

মুন্সীর প্রার্থিতা বাতিল ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিদের জন্য একটি বার্তা : হাসনাত

জামায়াত আমির

১২ ফেব্রুয়ারি জাতির বাঁক পরিবর্তনের দিন : জামায়াত আমির

DB

জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকের অভিযোগ, যা বলছে ডিবি

বিএনপি

নির্বাচন প্রক্রিয়ায় ছাত্রদের যুক্ত না করার আহ্বান বিএনপির

ফখরুল

আপনারা নিজেদেরকে দুর্বল ভাববেন না : মির্জা ফখরুল

বিএনপির গফুর ভূঁইয়া

নির্বাচনে অংশ নিতে পারবেন না বিএনপির গফুর ভূঁইয়া

জামায়াত

মিথ্যা তথ্য ছড়ানো আইনগতভাবে দণ্ডনীয় : জামায়াত

জামায়াত আমির

নারীদের বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

চরমোনাই পীর

জনগণ ভারত-আমেরিকার ইনসাফ দেখতে চায় না : চরমোনাই পীর

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.