জুমবাংলা ডেস্ক : অতি দ্রুত সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। সেই সরকার তিন মাসের মধ্যে নির্বাচন দেবে। সেই সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়া হবে বলেও জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Mirza Fakhrul

Advertisement

সোমবার রাতে বঙ্গভবন থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

মির্জা ফখরুল বলেন, ছাত্রদের অভাবনীয় গণঅভ্যুত্থানে তাদের ত্যাগ, কষ্ট ও জনগণকে ঐক্যবদ্ধ করার কারণে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। তারা আজ দেশ থেকে পালিয়ে গেছে। এটা একটা বিশাল সাফল্য। এজন্য আমি ছাত্রদের স্যালুট জানাই।

তিনি বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর কীভাবে দেশ সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়, তার জন্য সেনাবাহিনীসহ তিন বাহিনীর প্রধান আমাদের আমন্ত্রণ জানিয়েছেন। তারই প্রেক্ষিতে এসে আমরা রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেছি।

বিএনপি মহাসচিব বলেন, আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী অতি দ্রুত সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে। সেই সরকার তিন মাসের মধ্যে নির্বাচন দেবে। দ্বিতীয় যে সিদ্ধান্ত হয়েছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, যাকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে, তাকে অবিলম্বে মুক্তি দেওয়া হবে।

তিনি বলেন, এ আন্দোলনকে কেন্দ্র করে যাদের আটক করা হয়েছে তাদের মুক্তি দেওয়া হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নতুন সরকার (অন্তর্বর্তীকালীন) গঠন হওয়ার সম্ভাবনা আছে।

মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকারে কারা থাকবে ও কে প্রধান হবেন, তার জন্য একটি আলোচনার দরকার। সেটা নিয়ে এখনও বসার সুযোগ হয়নি। আমরা দলের সঙ্গে বৈঠক করে তার সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে আসব।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.