Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা খেলোয়াড়দের চোট সারাচ্ছে এআই
খেলাধুলা ফুটবল

খেলোয়াড়দের চোট সারাচ্ছে এআই

By Shamim RezaMarch 31, 20244 Mins Read

স্পোর্টস ডেস্ক : বিশ্বের শীর্ষ ফুটবলারদের শরীরে চোট খুঁজতে যে প্রযুক্তি ব্যবহৃত হতো, তাই এখন কাজে লাগছে সাধারণ খেলোয়াড়দের হাঁটু বা পিঠের ব্যথা সারাতে৷ স্পোর্টস মেডিসিনের পরীক্ষাগারে এক বাস্কেটবল খেলোয়াড়ের পারফরম্যান্স অ্যানালিসিস পরীক্ষা চলছে৷ পরীক্ষকের ইশারায় হাওয়ায় লাফ দিয়ে এক পায়ে এসে নামতে হবে একটি নির্দিষ্ট বাক্সের ভেতরের জায়গাতেই৷

ai

Advertisement

পরীক্ষকের ভূমিকায় ড. হাউকে ডেউইটৎজ বলেন, ‘‘আরও একবার দরকার!”

১৬ বছর বয়সী এই খেলোয়াড় লাফাতে থাকে, শরীরে ছোট বিড বা পুঁতি, অন্যান্য মার্কার ও ইলেকট্রোড নিয়ে, যা তার পেশির পরীক্ষা করে৷ কয়েক মাস ধরে ডান হাঁটুর ব্যথা ভোগাচ্ছে এই খেলোয়াড়কে৷ তাই সে আজ এই ল্যাবে৷ নিয়ন্ত্রিত পরিবেশে পরীক্ষানিরীক্ষা শেষ হওয়ার পর, খেলোয়াড়দের হাড় বিশেষজ্ঞের রিপোর্ট প্রস্তুত৷

হাঁটুর মধ্যে থাকা পাটেলার টেন্ডন কেন আঘাতপ্রাপ্ত, এই পরীক্ষার ফলাফলের মধ্যে তার কারণ খোঁজার চেষ্টা করছেন ড. ডেউইটৎজ৷ কেন অজান্তেই হাঁটু একদিকে হেলে যায়? পেশিগুলি কি ঠিকঠাকভাবে শরীরের গতি কমাতে পারছে? হাড়ের সন্ধিস্থলে বা জয়েন্টে এর কেমন প্রভাব পড়ছে? বায়োমেকানিক্যাল বিশ্লেষণ এর উত্তর দিতে পারবে৷

দু’ঘণ্টারও বেশি সময় ধরে খেলোয়াড়কে দৌড়াতে হয়েছে দিক বদল করে করে৷ মাঝে ওঠবোস করতেও হয় তাকে৷ সঙ্গে, শরীর কতটা ভারসাম্য বজায় রাখতে পারে বা পেশির জোর কতটুকু তাও মাপা হয় পরীক্ষায়৷

খেলোয়াড়দের প্রতিদিনের যে সমস্যা

কোলনে সবার সঙ্গে অনুশীলন করতে আসেন নামকরা অ্যাথলেটরাও৷ পেশাদার ক্লাব ও তার খেলোয়াড়দের কাছে স্বাস্থ্য খুবই গুরুত্বপূ্র্ণ– শারীরিক সমস্যার সমাধান বার করতে কোনো পথই ছাড়েন না তারা৷

কিন্তু ডয়চে ভেলেকে ডেউইটৎজ বলেন, “আগে থেকে প্রিভেন্টিভ কেয়ার নিতে খুব বেশি খেলোয়াড়রা আসেন না আমাদের কাছে৷”

তাতে সমস্যা আগেই ঠেকানো সম্ভব, বলে মনে করেন তিনি৷

“বেশিরভাগই আসেন কোন অপারেশন হবার বা চোট লাগার পর, যেমন যে সব চোট ঘন ঘন লাগে, ফাইবার ছিঁড়ে যাওয়া বা উরুর পেশিতে টান পড়া৷”

নতুন ধরনের ব্যথা বা যন্ত্রণা ছাড়া খেলোয়াড়দের সমস্যাও আর পাঁচটা লোকের মতোই, যেমন টেন্ডনের ব্যথা, পেশি বা হাড়সন্ধি ধকল সইতে না পারা৷ এমনটাই বলছে ড. উইটৎজের অভিজ্ঞতা৷

তিনি বলেন, “মানুষ সব সময় ভাবে যে পেশাদার খেলোয়াড়রা এতটা প্রশিক্ষিত বলেই তাদের পরীক্ষায় কোনো দুর্বলতা ধরা পড়ে না৷”

কিন্তু বাস্কেটবল বা ফুটবলের মতো খেলায় দুর্বলতা থাকে গভীরে৷ উদাহরণস্বরূপ, গুরুত্বপূর্ণ পেশি দুর্বল হওয়া, হাড়সন্ধি চাপ নিতে না পারা, বলেন ডেউইটৎজ৷

“আমাকে সেটা সব সময় অবাক করে”, বলেন তিনি৷

কিন্তু মোশন অ্যানালিসিস বা গতি অধ্যয়ন থেকে সমস্যার কোনো সুরাহা হয় না৷

কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে কাজে লাগবে

লাইপৎজিশ বিশ্ববিদ্যালয়ের বায়োমেকানিকস ল্যাবের প্রধান প্রফেসর মারেন ভিট ডয়চে ভেলেকে বলেন, “এটা সিদ্ধান্ত গ্রহণের গুরুত্বপূর্ণ সাহায্য দেবে৷ এআই পরীক্ষার ফলাফল ডাক্তার, ফিজিওথেরাপিস্ট ও রোগীদের জানাবে ব্যথা কোথা থেকে আসছে ও কীভাবে তার সুরাহা হবে৷”

ভিট বলেন, “আমরা বর্তমানে দেখছি কীভাবে এই প্রযুক্তি, যা এত দিন শুধু শীর্ষ পদে থাকা খেলোয়াড়দের জন্য বরাদ্দ ছিল, তা আজ বহু লোকের হাতের নাগালে৷”

এক সময় ব্যক্তিগত পরীক্ষা করতে কয়েক দিন লাগত৷ এখন তাই সম্ভব কয়েক ঘন্টায়৷

ভিট আরও বলেন, “ভবিষ্যতে, কৃত্রিম বুদ্ধিমত্তা শরীরে মার্কিং করা বা দাগ দেওয়াকেও অপ্রয়োজনীয় সাব্যস্ত করবে৷”

সময় বাঁচাবার সঙ্গে সঙ্গে এটা তাদেরও সাহায্য করবে, যারা হাঁটু, কোমর বা পিঠের সমস্যায় পরীক্ষা করালেও সুইমস্যুট পরতে চান না৷

আগামী কয়েক বছরে, হাউকে ডেউইটৎজ আশা করেন যে ল্যাবের পাশাপাশি, স্বাভাবিক প্রশিক্ষণের পরিবেশে বা খেলার মাঠেই যাতে খেলোয়াড়রা নিজেদের পরীক্ষা করতে পারেন৷

তিনি বোঝান, “তাতে আরও ব্যক্তিভিত্তিক পরীক্ষা সম্ভব হবে ও ব্যথার কেন্দ্রভিত্তিকও৷”

টার্গেটভিত্তিক প্রশিক্ষণ

তরুণ খেলোয়াড়ের ওপর দু’ঘণ্টারও বেশি সময় ধরে পরীক্ষা চালিয়ে আশার আলো দেখছেন ডেউইটৎজ৷ সাড়ে ছয় ফুটেরও বেশি উচ্চতার এই তরুণ বাঁ পায়ে ভালোভাবে লাফ দিয়ে নামতে পারেন৷ কিন্তু ততোটা ভালোভাবে এটা ডানপায়ে হচ্ছে না৷ সেক্ষেত্রে, পা খানিকটা বেঁকে যায় ও পাটেলার টেন্ডনে চোট লাগে৷

টার্গেটেড প্রশিক্ষণের মাধ্যমে সমস্যা সমাধানের প্রস্তাব দেন তিনি৷ যার মধ্যে আছে উরু ও নিতম্বের পেশির জোর বাড়ানোর ব্যায়াম৷ সঙ্গে আছে দৌড় ও লাফ দিয়ে নামার নানা কৌশলও৷

দৈনন্দিনের ব্যবহারে কতটা উপকারী হতে পারে এমন প্রশিক্ষণ?

প্রফেসর ভিট বলেন, “উচ্চ মাত্রার পারফর্মেন্সের খেলায় আমরা ধরে নিচ্ছি যে এটা কার্যকর৷ যদিও এর যুক্তি হিসাবে শুধু মুভমেন্ট বিশ্লেষণকে একা দেখলে হবে না৷ কারণ একজন খেলোয়াড়ের পারফর্মেন্সের ক্ষেত্রে স্বাস্থ্যের নানা রকমের ভূমিকা থাকে৷”

এক্ষেত্রে ডেউইটৎজ বলেন, আরেক জাতীয় স্তরের খেলোয়াড়ের কথা, যার হ্যামস্ট্রিং কয়েক বছর ধরেই ভোগাচ্ছিল ও কোনো পরিচিত মেডিকাল উপায়েই তার সমাধান আসছিল না৷ এই অ্যানালিসিস জানায় যে ব্যথার কারণ সহজ৷ একটি পেশির দুর্বলতার চাপ এসে পড়ছে আরেকটি পেশির ওপর৷ টার্গেটেড প্রশিক্ষণের সাহায্যে সমস্যা হাওয়ায় মিলিয়ে গেল৷

ঈদের ছুটি নিয়ে বিশাল সুখবর

তার বক্তব্য, “যে কোনো ফিজিওথেরাপিস্ট বা স্পোর্টস বিজ্ঞানী এটা করতে পারেন৷ তার জন্য পেছনে বড় ফুটবল ক্লাব বা কয়েক মিলিয়নের সম্পদ থাকার প্রয়োজন নেই৷”

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
উয়েফা

লাল কার্ডের নিয়ম বদলে ফিফা সীমা অতিক্রম করেছে : উয়েফা

July 6, 2026
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

July 6, 2026
রোনালদো

অবশেষে রোনালদো জানিয়ে দিলেন, এটাই তার শেষ বিশ্বকাপ

July 6, 2026

Latest News

উয়েফা

লাল কার্ডের নিয়ম বদলে ফিফা সীমা অতিক্রম করেছে : উয়েফা

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

রোনালদো

অবশেষে রোনালদো জানিয়ে দিলেন, এটাই তার শেষ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মিশরের বাঁশি

ফ্রান্সের হাতে আর্জেন্টিনা-মিশরের বাঁশি

আর্জেন্টিনা-মিশর ম্যাচে

আর্জেন্টাইনকে লাল কার্ড দেখানো রেফারি আর্জেন্টিনা-মিশর ম্যাচে

রোনালদোর বান্ধবী

বিশ্বকাপের মাঝেই মেসির বউকে বিশেষ উপহার পাঠালেন রোনালদোর বান্ধবী

কোয়ার্টার ফাইনাল

কোয়ার্টার ফাইনালে নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড

Vini

পেনাল্টি বিতর্কে মুখ খুললেন ভিনিসিউস

আনচেলত্তি

এখানেই শেষ নয়, ব্রাজিলের জন্য ‘নতুন চক্রের শুরু’ দেখছেন আনচেলত্তি

WorldCup

বিশ্বকাপের শেষ আটে উঠেছে কারা, জেনে নিন সব ম্যাচের সূচি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa