বাগেরহাটের ঐতিহাসিক হযরত খানজাহান আলী (রহ.) মাজারের দিঘির কুমির পুনরায় ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে। রোববার (৭ জুন) দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে ‘সর্বস্তরের জনসাধারণ’ ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি উত্থাপন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন খানজাহান আলী মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম।

দাবি

Advertisement

লিখিত বক্তব্যে তিনি বলেন, খানজাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দিঘির কুমির বাগেরহাটের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সম্প্রতি একটি শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। তবে দীর্ঘদিনের ঐতিহ্য থেকে কুমির সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, শত শত বছর ধরে এই দিঘি ও কুমির দেশি-বিদেশি দর্শনার্থীদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে আছে। কুমিরটি শুধু একটি প্রাণী নয়, এটি এলাকার ইতিহাস ও মানুষের আবেগের সঙ্গে গভীরভাবে জড়িত একটি ঐতিহ্যবাহী প্রতীক।

ফকির তারিকুল ইসলাম জানান, প্রয়োজন হলে প্রশাসনের সহযোগিতায় আরও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা, পর্যাপ্ত পাহারা এবং সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করে দিঘির কুমির সংরক্ষণ করা সম্ভব ছিল। তিনি বলেন, মাজার কর্তৃপক্ষ ইতোমধ্যে অতিরিক্ত পাহারাদার নিয়োগের উদ্যোগ নিয়েছে এবং নিরাপত্তা আরও জোরদার করতে প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা করছে।

সংবাদ সম্মেলনে মাজার সংশ্লিষ্ট বিভিন্ন খাদেম উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.