স্পোর্টস ডেস্ক : লাল-সবুজের জার্সিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে খেলছেন সাকিব আল হাসান। অন্যদিকে সংক্ষিপ্ত ফরম্যাটের ৮টি বৈশ্বিক মহারণে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বয়স হিসেবে সাকিব ৩৭ এবং রিয়াদ ৩৮-এর কোটায়। তাই সবকিছু বিবেচনায় এটিই তাদের শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ কি না, এমন প্রশ্নই জেগেছে টাইগার ভক্তদের মাঝে।

Sakib

Advertisement

এদিকে সুপার এইটে ভারতের কাছে ৫০ রানে বড় পরাজয়ের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব। সেখানে তার (সাকিব) কাছে জানতে চাওয়া হয়, এটাই কি আপনার ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ?

তবে এ প্রসঙ্গে স্পষ্ট করে কিছুই জানাননি সাকিব। নিজের খেলা ছাড়া প্রসঙ্গে এই অলরাউন্ডারের ভাষ্য, ‘এটাই শেষ কি না, জানি না। পৃথিবীতে যেকোনো সময় যেকোনো কিছু হওয়া সম্ভব। এগুলো আসলে আলোচনা করবে ক্রিকেট বোর্ড। তা ছাড়া আমার ব্যক্তিগত কিছু চিন্তা থাকতে পারে। কিন্তু এগুলো আসলে এখানে আলোচনা করার কিছু নয়।’

তিনি যোগ করেন, ‘খেলাটা উপভোগ না করলে তো আর খেলার বিষয় নয়। তবে এটা আসলে সময়ের ব্যাপার। বিষয়টি সময়ের ওপরই ছেড়ে দিই। যখন সময় হবে, তখন সবাই সবকিছু জানতে পারবে। দল যদি মনে করে, আমাকে তাদের প্রয়োজন আছে এবং আমার যদি মনে হয়, দলকেও আমার প্রয়োজন, এ ছাড়া আমার মধ্যে যদি আগ্রহটা থাকে, তাহলে আমি দলের হয়ে খেলব।’

ঘর থেকে ছারপোকা ২টি উপায়ে দূর করুন

সাকিব আরও বলেন, ‘আর যদি খেলার আগ্রহটা হারিয়ে ফেলি, আমি আর খেলাটা উপভোগ না করি, তাহলে আর খেলব না।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.