নতুন প্রজন্মের শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পড়তেও হবে, খেলতেও হবে। নিজেকেই ঠিক করতে হবে তুমি কী করবে—সেটি খেলা হোক বা পড়াশোনা হোক। যে যেটা হতে চায়, সরকার তাকে সেই লক্ষ্যেই সব ধরনের সহযোগিতা করবে।

শনিবার (২ মে) বিকেলে সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, পাঁচ আগস্ট ছাত্র-জনতা দেশ স্বাধীন করেছে এবং আগামীর বাংলাদেশ নির্ভর করছে এই নতুন প্রজন্মের ওপর। আজকের শিশু-কিশোররাই ভবিষ্যতে বিদেশের মাটিতে বাংলাদেশের ‘অ্যাম্বাসেডর’ হিসেবে কাজ করবে।
এই আয়োজনের প্রেক্ষাপট তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, সাড়ে চার বছর আগে লন্ডনে এক খাবার টেবিলে বসে এই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার বিষয়ে পরিকল্পনা হয়েছিলো। আজ তা বাস্তবায়িত হচ্ছে। তিনি বিশ্বাস করেন, স্পোর্টসের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের সামনে নতুনভাবে তুলে ধরা সম্ভব এবং এই প্ল্যাটফর্ম থেকেই বেরিয়ে আসবে আগামীর আন্তর্জাতিক মানের তারকা।
প্রধানমন্ত্রী বলেন, আজকের শিশু-কিশোররাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে। আমরা যাত্রা শুরু করে দিচ্ছি, তোমরা দেশকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে। প্রত্যেককেই খেলতে হবে এবং নিজেকে যোগ্য করে তৈরি করতে হবে। তিনি নতুন প্রজন্মকে দেশের দূত হিসেবে বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণের তাগিদ দেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
বক্তব্যে প্রধানমন্ত্রী খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্বও মনে করিয়ে দেন। তিনি বলেন, লক্ষ্য যাই হোক না কেন, পরিশ্রমের কোনো বিকল্প নেই। সরকার প্রতিটি শিশুর আগ্রহের জায়গায় বিনিয়োগ করতে এবং তাদের স্বপ্ন পূরণে পাশে থাকতে বদ্ধপরিকর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


