Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি ব্যারিস্টার খোকনসহ বিএনপিপন্থি ৬৬ আইনজীবীকে অব্যাহতি
রাজনীতি

ব্যারিস্টার খোকনসহ বিএনপিপন্থি ৬৬ আইনজীবীকে অব্যাহতি

By Shamim RezaNovember 13, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : বিএনপিপন্থি আইনজীবীদের পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলার অভিযোগের মামলায় দলটির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ ৬৬ জন আইনজীবীকে অব্যাহতি দিয়েছেন আদালত। পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে গত ৩ নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরার আহম্মেদ তাদের অব্যাহতি দেন।

khokon

Advertisement

বুধবার (১৩ নভেম্বর) কোতয়ালী থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের এসআই আল আমিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বছরের ১২ সেপ্টেম্বর রাজধানীর কোতোয়ালী থানার উপ-পরিদর্শক মো. শাহাবুদ্দিন হাওলাদার বাদী হয়ে এ মামলা করেন। চলতি বছরের ১০ অক্টোবর ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ ৬৬ জন আইনজীবীর বিরুদ্ধে কোনো সাক্ষ্য-প্রমাণ না পেয়ে অব্যাহতির আবেদন করে আদালতে চূড়ান্ত প্রদিবেদন দেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী থানার এসআই মোহাম্মদ ওয়ালী উল্লাহ। আদালত প্রতিবেদন গ্রহণ করে শুনানির জন্য ৩ নভেম্বর দিন ধার্য করেন। নির্ধারিত দিনে শুনানি শেষে আসামিদের অব্যাহতি দেওয়া হয়।

অব্যাহতি পাওয়া অন্য আইনজীবীরা হলেন- বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, রুহুল কুদ্দুস কাজল, মো. ওমর ফারুক ফারুকী, আব্দুল খালেক মিলন, খোরশেদ আলম মিয়া, কামরুল ইসলাম সজল, মাহবুবুর রহমান খান, জহুরুল ইসলাম মুকুল, মোহাম্মদ আলী, দেওয়ান রিপন, হাজী মো. মহাসিন, মুজাহিদুল ইসলাম সায়েম, আব্দুল্লাহ্ আল-মামুন, শাম্মী আক্তার, মোছা. হিরা, নারগিস পারভেজ মুক্তি, নুরুল ইমান বাবুল, ইউসুফ সরকার, আজাহারুদ্দিন রিপন, কে এম মিরাজ হোসেন, সাইদুর রহমান সোহাগ, কেএম বরকত সবুজ, মাহবুব আলম আক্তার, জহুরুল ইসলাম মুকুল, কাজী পনির, এস এম হুমায়ুন কবির, মোছা. তাহমিনা আক্তার হাসমি, হাফিজুর রহমান হাফিজ, তহিদুর রহমান তৌহিদ, আব্দুল হান্নান, শফিকুল ইসলাম শফিক, মোছা. খুকি, যাদু, নুরুজ্জামান, জাবেদ, আনোয়ার হোসেন, ইব্রাহীম স্বপন, সাঈদ আবু জাফর রিজভী, আল ফয়সাল সিদ্দিক, এমডি কাইয়ুম, দেলোয়ার জাহান রুমি, এ. আর রায়হান, আমির, আব্দুর রশিদ, নুরুজ্জামান তপন, মাজিদুর রহমান মাজেন, তানভীর সোহেল, মোছা. রওসন দিল আফরোজ, সেলিম চৌধুরী, শাহাদাত হোসেন আদিল, আব্দুল বাছেদ রাখি, শেখ আলাউদ্দিন, রফিক (সাবেক লাইব্রেরিয়ান), ইলিয়াছ, আফজাল মৃধা, টিপু সুলতান, আশরাফ জালাল খান মনন, শিপন, লুৎফর, লতিফ ভূঁইয়া, মাহাবুব উদ্দিন, পাপ্পু, রাহাত, রাসেল আহম্মেদ, ফরিদ উদ্দিন ও শহিদুল ইসলাম।

মামলার এজাহারে বলা হয়েছিল, ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর দুপুর ১২টা ১৫ মিনিটে ঢাকা আইনজীবী সমিতি ভবনের নিচে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট নামে ব্যানার এবং সরকারবিরোধী বিভিন্ন ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে আসামিরাসহ অজ্ঞাতপরিচয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের সমর্থিত আরও অনেক আইনজীবী নির্ধারিত কর্মসূচি পদযাত্রা সফল করার লক্ষ্যে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন।

এসময় মাহাবুব উদ্দিন খোকন, কায়সার কামাল, রুহুল কুদ্দুস কাজল ও ওমর ফারুক ফারুকীদের নেতৃত্বে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট ব্যানারসহ আইনজীবীরা মিছিল করতে করতে ঢাকা আইনজীবী সমিতি ভবন থেকে জনসন রোডের ঢাকা আইনজীবী সমিতির ভবনের প্রবেশ মুখে প্রধান সড়কের ওপর চলে আসেন।

তখন কোতোয়ালী থানা পুলিশ মিছিলকারী আইনজীবীদের রাস্তা অবরোধ না করার জন্য বারবার অনুরোধ করেন। আইনজীবীদের অনুরোধ সত্ত্বেও তারা পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে প্রধান সড়কে এসে রাস্তা অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। তখন পুলিশ অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে তাদের বোঝানোর চেষ্টা করে, ‘এলাকাটি অত্যন্ত স্পর্শকাতর। এখানে একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় রয়েছে। এছাড়া সাধারণ বিচারপ্রার্থীও যাওয়া-আসা করে থাকেন, আপনারা রাস্তা ছেড়ে দিন।’

চুপিসারে বিয়ে করলেন তৌহিদ আফ্রিদি

তখন মিছিলকারীরা হট্টগোল সৃষ্টি করে সাধারণ মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করে কর্তব্যরত পুলিশের ওপর প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং তাদের হাতে থাকা প্ল্যাকার্ডের লাঠি দিয়ে কর্তব্যরত পুলিশ সদস্যদের পিটিয়ে আহত করেন। এসময় আত্মরক্ষার্থে এবং যান চলাচল ও সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখাসহ আদালত প্রাঙ্গণ এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে আইনজীবীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ সদস্যরা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Shadik Kayem

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম

July 13, 2026
রাশেদ খান

জামায়াত নামের হাঙ্গর এনসিপিকে গিলে ফেলেছে : রাশেদ খান

July 13, 2026
Manikganj

দুঃসময়ে খোঁজ নেননি সিনিয়র নেতারা, মানিকগঞ্জে আ. লীগ তৃণমূলে ক্ষোভ

July 12, 2026

Latest News

Shadik Kayem

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম

রাশেদ খান

জামায়াত নামের হাঙ্গর এনসিপিকে গিলে ফেলেছে : রাশেদ খান

Manikganj

দুঃসময়ে খোঁজ নেননি সিনিয়র নেতারা, মানিকগঞ্জে আ. লীগ তৃণমূলে ক্ষোভ

শাহে আলম

স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না : শাহে আলম

আ.লীগের বিচার

আ.লীগের বিচার যে আইনে, হতে পারে নিষিদ্ধ

NCP

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনসিপি নেতা

Dr Shafiq

বিএনপি জুলাই সনদ নিয়ে অন্তহীন প্রতারণা করছে: শফিকুর রহমান

রুমিন ফারহানা

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা আছে কি না, জানালেন রুমিন ফারহানা

A Lig

আজীবন বিএনপি করে মরতে চান আওয়ামী লীগ নেতা

পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa