বিতর্কিত গান ‘টিটিরি’র জন্য প্রকাশ্যে ক্ষমা চাইলেন ভারতীয় র্যাপার আদিত্য প্রতীক সিং সিসোদিয়া। যিনি শোবিজে বাদশা নামে পরিচিত।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ক্ষমা চেয়েছেন গায়ক। একটি ভিডিও বার্তায় বাদশা জানান, নতুন গানটি নির্মাণের উদ্দেশ্য নারী বা শিশুকে অসম্মান করা ছিল না। গানটি অনেকের ভাবাবেগে আঘাত হানায় তিনি ক্ষমাপ্রার্থী। দ্রুতই তিনি এ গান নেট দুনিয়া থেকে সরিয়ে নেবেন।
বাদশার কথায়, আমার ‘তাতেরি’ গানটি মুক্তি পাওয়ার পর আমি দেখেছি যে এর একটা অংশে আমার কথা এবং এর দৃশ্য অনেক মানুষকে বিশেষ করে আমার হরিয়ানাবাসীর অনুভূতিতে আঘাত করছে। প্রথমত, আমি বলতে চাই যে আমি নিজে হরিয়ানা থেকে এসেছি। যারা আমাকে চেনেন তারা জানেন যে আমার ভাষা, খাদ্যাভ্যাস, জীবনযাত্রা এবং আমার পরিচয় হরিয়ানা থেকেই এসেছে। আমি কোনো শিশু বা নারীকে অসম্মান করতে চাইনি।
বাদশা আরও বলেন, আমি এমন একটি হিপ-হপ ধারা থেকে এসেছি যেখানে গানের কথা প্রায়শই প্রতিযোগীদের অবমাননা করে, আপনার প্রতিদ্বন্দ্বীদের লক্ষ্য করে লেখা হয়। এটা কখনও কোনও নারী বা শিশুকে উদ্দেশ্য করে বলা হয়নি। তারপরও যদি আমি কাউকে আঘাত করে থাকি তাহলে আপনাদের সকলের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমি আশা করি, আপনারা আমাকে ক্ষমা করবেন, আমাকে হরিয়ানার ছেলে, আপনাদের নিজের ছেলে মনে করে ক্ষমা করবেন।
ভিডিওর ক্যাপশনে গায়ক লেখেন, ‘গানটা সব জায়গা থেকে সরিয়ে নেয়া হচ্ছে।’
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
‘টিটিরি’ গানে স্কুলছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও আপত্তিকর দৃশ্য মিউজিক ভিডিওতে উপস্থাপন করায় গানটি নিয়ে আপত্তি তোলে হরিয়ানা রাজ্য মহিলা কমিশন। বাদশার বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের করা হয়। গায়কের বিরুদ্ধে মামলার প্রথম শুনানির তারিখ আগামী ১৬ মার্চ। তার আগেই সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইলেন বাদশা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


