Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি ক্ষমা চেয়ে মাশরাফীর আবেগঘন পোস্ট
রাজনীতি

ক্ষমা চেয়ে মাশরাফীর আবেগঘন পোস্ট

By Shamim RezaNovember 16, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আগামী বছরের (২০২৪) সাত জানুয়ারি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা চেয়ে একটি আবেগঘন পোস্ট করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা।

মাশরাফী

Advertisement

বুধবার (১৫ নভেম্বর) ফেসবুকে নড়াইলবাসীকে সালাম জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন মাশরাফী। সেখানে তিনি লেখেন, আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, মনোনয়ন দেওয়ার মাধ্যমে নড়াইল-২ আসনের জনগণের ৫ বছর সেবা করার সুযোগ করে দেয়ার জন্য।

মাশরাফী লেখেন, প্রধানমন্ত্রী মনোনয়ন দিয়েছিলেন, আপনারা মনে ঠাঁই দিয়ে চেয়ারে বসিয়েছিলেন। আপনাদের প্রতি ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা। বৈশ্বিক মহামারি এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বৈশ্বিক মন্দা সত্ত্বেও প্রধানমন্ত্রীর দেয়া উপহার একজন বাহক হিসেবে আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিতে চেষ্টা করেছি। আপনাদের সবার সব চাহিদা হয়তো আমি পূরণ করতে পারিনি, কিন্তু একটি মুহূর্তও বসে থাকিনি।

ম্যাশ আরও লেখেন, স্মার্ট নড়াইল বিনির্মাণে দৌড়েছি এ দপ্তর থেকে সে দপ্তরে, এটা আপনাদের নিশ্চিত করেছি বারংবার। উন্নয়ন অগ্রযাত্রার সারথি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন নড়াইলকে সাজাতে গিয়ে হয়তো আপনাদের সবার মন রক্ষা করতে পারিনি, কাজে হয়তো ভুলও করেছি, সেজন্য আপনাদের সবার কাছে মনের অন্তঃস্থল থেকে ক্ষমা প্রার্থনা করছি।

জনপ্রিয় এই ক্রিকেটার লেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ প্রাচীনতম একটি বড় সংগঠন। এতবড় দলে মতের অমিল থাকাটাও খুব স্বাভাবিক। কিন্তু ব্যক্তিগতভাবে পাঁচ বছরের কাজ করতে গিয়ে আমার কারও প্রতি কোনো রাগ-ক্ষোভ নেই। নড়াইলের তৃণমূল থেকে জেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতা ও পরম স্নেহে আমি কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন করতে চেষ্টা করেছি। নড়াইলের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের ভালোবাসায় আমি সিক্ত ও আবেগাপ্লুত।

নড়াইল-২ আসনের এমপি লেখেন, এই জনপদের মানুষকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের অনুপ্রেরণা ও পাশে থেকে সাহস যোগানোর ফলে আমার সামনে চলার পথ সুগম হয়েছে। আমি বিনয়ের সঙ্গে একটি কথাই বলবো আপনারা আমার কাজে বা ব্যবহারে মনে কোনো কষ্ট পেলে নিজগুণে ক্ষমা করবেন।

জাতীয় দলের সাবেক ক্রিকেট অধিনায়ক লেখেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিপুল ভোটে বিজয়ী করে পুনরায় সরকার গঠনের মাধ্যমে নড়াইলকে একটি সমৃদ্ধশালী জেলা হিসেবে গড়তে আপনাদের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি।’

এটিই বিশ্বের সবচেয়ে বড় কড়াইয়ের পোলাও

মনোনয়ন প্রসঙ্গে তিনি লেখেন, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জনপদের মানুষের ভাগ্য উন্নয়নে যাকেই মনোনয়ন দেবেন, দলের হয়ে তার জন্য কাজ করবো ইনশাআল্লাহ। আপনারা জাতির জনক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আমার ও আমার পরিবারের সুস্থতায় দোয়া করবেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
১১ দল

১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

June 25, 2026
Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

June 24, 2026
Mahfuz

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ : মাহফুজ আলম

June 24, 2026

Latest News

১১ দল

১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

Mahfuz

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ : মাহফুজ আলম

NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

জামায়াত আমির

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির

তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান

মির্জা ফখরুল

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না : মির্জা ফখরুল

নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে ইসলামী

বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির

সাবেক প্রতিমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ মারা গেছেন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa