Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home স্লাইডার ক্ষমতায় গেলে জনগণের সম্পদের ওপর হাত দেব না : জামায়াত আমির
রাজনীতি স্লাইডার

ক্ষমতায় গেলে জনগণের সম্পদের ওপর হাত দেব না : জামায়াত আমির

By Rithe Roseজানুয়ারি 27, 20262 Mins Read

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “১১-দলীয় নির্বাচনী ঐক্যজোট ক্ষমতায় গেলে আল্লাহর কসম, জনগণের সম্পদের ওপর হাত দেওয়া হবে না। ন্যায়ের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে। দেশ পরিচালনার দায়িত্বপ্রাপ্তদের সম্পদ বাড়বে না, সম্পদ বাড়বে জনগণের।”

জামায়াত আমির

Advertisement

তিনি আরও বলেন, “পাঁচ বছর পর নয়, প্রতি বছর মন্ত্রী, এমপি থেকে শুরু করে চেয়ারম্যান-মেম্বার পর্যন্ত সবাইকে জনগণের কাছে হিসাব দিতে বাধ্য করা হবে। আমরা নিজেরা দুর্নীতি করব না, কাউকেও করতে দেব না।”

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির।

দেশ থেকে সন্ত্রাস ও চাঁদাবাজি উৎখাতের ঘোষণা দিয়ে তিনি বলেন, “৫ আগস্টের পর চাঁদাবাজ ও দখলবাজদের ভালো হওয়ার সুযোগ ছিল। কিন্তু দেখা গেছে, তারা তা হয়নি। বরং হঠাৎ করে কিছু লোক আবার চাঁদাবাজি ও সন্ত্রাসে লিপ্ত হয়েছে। সন্ত্রাসীদের চাঁদাবাজি ছেড়ে হকের পথে আসতে হবে। তাদের হাতে আমরা কাজ তুলে দেব।”

নারীদের সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “নারীদের ইজ্জত রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। ৬০ থেকে ৬৫ বছর বয়সী বৃদ্ধদের বিনামূল্যে চিকিৎসাসেবার ব্যবস্থা করা হবে। যাদের সামর্থ্য আছে, তারা নিজেদের টাকায় চিকিৎসা করবেন—এতে আমরা কৃতজ্ঞ থাকব।”

তিনি আরও বলেন, “জামায়াত ক্ষমতায় গেলে বেকারদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করা হবে।” এ সময় তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং একই সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

মেহেরপুর জেলা জামায়াতের আমির ও মেহেরপুর-১ আসনের জামায়াত-জোট প্রার্থী মো. তাজ উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাহ, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. নাজমুল হুদাসহ ১১-দলীয় জোটের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

আমিরে জামায়াতের জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সভাস্থলে জড়ো হতে থাকেন। কানায় কানায় ভরে ওঠে জনসভা মাঠ।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এর আগে হেলিকপ্টারযোগে দুপুর ১টা ২০ মিনিটে জনসভাস্থলে পৌঁছান জামায়াত আমির। সংক্ষিপ্ত বক্তব্য শেষে তিনি চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা দেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Rithe Rose
  • Website
  • X (Twitter)
  • Instagram

Rithe Rose serves as a Sub Editor at the iNews Desk, supporting daily news operations with a strong focus on accuracy, clarity, and editorial consistency. In this role, Rithe edits and refines news copy, verifies facts, sharpens headlines, and ensures stories align with newsroom standards and ethical guidelines. With a keen eye for detail and deadlines, Rithe collaborates closely with reporters and editors to maintain quality control across breaking and developing stories, helping deliver timely and reliable news to readers.

Related Posts
প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর তিন বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুন 15, 2026
আকুতি

সীমান্তে শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের আকুতি ‘আমাদের বাঁচান’

জুন 15, 2026
প্রবাসী আ

জুনের ১৩ দিনে প্রবাসী আয় ১৩৬ কোটি ডলার

জুন 15, 2026
Latest News
প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর তিন বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

আকুতি

সীমান্তে শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের আকুতি ‘আমাদের বাঁচান’

প্রবাসী আ

জুনের ১৩ দিনে প্রবাসী আয় ১৩৬ কোটি ডলার

জিপিএস

গণপরিবহনে বাধ্যতামূলক চালু হচ্ছে জিপিএস

যুবক নিহত

রাশিয়ায় ‘ড্রোন হামলায়’ জামালপুরের যুবক নিহত

পাল্টাপাল্টি স্লোগান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি মিছিল

দেশে ফিরলেন

হজ শেষে দেশে ফিরলেন ৫৭ হাজার হাজি, সৌদিতে ৫২ বাংলাদেশির মৃত্যু

দেশে ফিরে আসছেন

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

শান্তিচুক্তিতে পৌঁছালো

যেসব শর্তে শান্তিচুক্তিতে পৌঁছালো ইরান-যুক্তরাষ্ট্র

গ্রেপ্তার

বেনজীরকে ৩০ দিনের মধ্যে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa