মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালিয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। পশ্চিম এশিয়ার মার্কিন সেনাঘাঁটিতে ইরানও পাল্টা হামলা করেছেন।

এ পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বেড়াতে গিয়ে একটি হোটেলে আটকা পড়েছেন শুভশ্রী গাঙ্গুলি ও তার পুত্র ইউভান। এবার ইউরোপে বেড়াতে গিয়ে প্যারিসে আটকা পড়েছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী সন্দীপ্তা সেন ও তার স্বামী সৌম্য মুখার্জি।
প্যারিস থেকে ভারতীয় একটি গণমাধ্যমে সন্দীপ্তা সেন বলেন, “ট্রিপটা ভালোভাবেই হয়েছে। প্যারিস থেকে ফ্লাইট ছিল। আমাদের দুবাই হয়ে ভারতে ফেরার কথা। কিন্তু ১ মার্চ ফ্লাইট বাতিল করা হয়। যদিও আমাদের বিমান সংস্থা ৫ মার্চ ফেরার টিকিট করে দিয়েছে। কিন্তু পরিস্থিতি শান্ত না হলে আবার ফ্লাইট বাতিল হতে পারে। তাই খুব দুশ্চিন্তায় আছি। আসলে অন্য সমস্ত রুটও বন্ধ। অন্য রুট হয়ে যে ফিরব তারও অবস্থা নেই।”
ফ্রান্সে পশ্চিম এশিয়ার দেশগুলোর মধ্যেকার সংঘর্ষের কোনো উত্তাপ পড়েনি। তারপরও চিন্তিত অভিনেত্রী। কারণ তাদের ট্রিপের সময় শেষ। আর বেশিদিন সেখানে থাকাও সমস্যা। সন্দীপ্তা বলেন, “৫ মার্চ যদি ফিরতে না পারি, তা হলে খুব অসুবিধায় পড়ব। ফিরতে হবে। ওখানে কাজ পড়ে আছে। আর এ দেশে কত দিনই বা থাকব!”
স্টার জলসায় প্রচারিত ‘দুর্গা’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন সন্দীপ্তা। তারপর ‘টাপুর টুপুর’ ধারাবাহিকে অভিনয় করেন। ২০১৪ সালে ‘তুমি আসবে বলে’ ধারাবাহিকে নন্দিনী চরিত্রে অভিনয় করে আলোচনায় উঠে আসেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
২০১৯ সালে ‘আস্তে লেডিজ’ ওয়েব সিরিজে অভিনয় করেন সন্দীপ্তা। এর মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখেন। তারপর ‘মার্ডার ইন দ্য হিলস’, ‘বন্ধন’সহ কয়েকটি ওয়েব সিরিজে অভিনয় করেন। ২০২১ সালে ‘একান্নবর্তী’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে সন্দীপ্তার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


