খুলনার ফুলতলা উপজেলার আটরা-গিলাতলা ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকের এক সমর্থকের বাড়িতে আগুন দেয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গভীর রাতে সংঘটিত এ ঘটনায় একটি বসতঘর পুড়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের মশিয়ালী গ্রামের শোকর আকুঞ্জির বাড়িতে শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে আগুন দেয়া হয়। আগুন দেখতে পেয়ে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই একটি ঘর পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেছে, দাঁড়িপাল্লায় ভোট দেয়াকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। শোকর আকুঞ্জি জানান, বিষয়টি বুঝতে না পারলে বড় দুর্ঘটনা ঘটতে পারতো। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন এবং মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ স্থানীয় নেতারা। তারা ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি প্রতিবাদ সমাবেশ ও মিছিলের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


