জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগ সরকারের আমলে গুমের অভিযোগ এনে প্রথমবার ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ অভিযোগ দাখিল কর হয়।

hasina

Advertisement

অভিযোগে বলা হয়, এনামুল কবির নামে একজন তরুণ ব্যবসায়ী যাকে ২০১৮ সালে ১৭ নভেম্বর রাজধানী বাসাবোতে অবস্থিত তার বাড়ি থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। তৎকালীন দিবি অফিসার মসিউরের নির্দেশে তাকে তুলে নেয়া হয়েছে বলে জানানো হয়। হাত-পা, চোখ বেধে তাকে দিবি অফিসে আটকে রাখা হয়। পরে ২৬ নভেম্বর তাকে ছেড়ে দেয়া হয়। এই নয়দিন তাকে অমানবিক নির্যাতন করা হয়। এ সময় বিরোধী দলের সম্পর্কে তার কাছে তথ্য চাওয়া হয়।

পরবর্তীতে ২৬ নভেম্বর ডিবি অফিস থেকে মুক্তি দিলেও তার অফিসে বিস্ফোরক পাওয়া গেছে এই মর্মে একটি মামলা করে তাকে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে কারাগার থেকে জামিনে মুক্তি পান এনামুল। বিনাদোষে এই নয়দিন তাকে তুলে নিয়ে যে অত্যাচার করা হয় সে প্রেক্ষিতে শেখ হাসিনা সহ ২৫ জনের নাম উল্লেখ করে তিনি একটি অভিযোগ দায়ের করেছেন।

এছাড়াও গতকাল বিকেলে এপিসি থেকে ফেলে দেয়ার পর নিহত শহিদ শাইখ আস-হা-বুল ইয়ামিনের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরেকটি অভিযোগ দাখিল করা হয়।

পৃথিবীর এই ৫টি স্থান মহাকাশ থেকেও দেখা যায়

অভিযোগে বলা হয়, গুলিবিদ্ধ ইয়ামিনের নিথর দেহ পুলিশের সাঁজোয়া যান থেকে নিচে ফেলে দেয়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে বর্বরোচিত এ ঘটনা দেখে দেশের মানুষ বিস্মিত ও হতবাক হয়। বৈষম্য বিরোধী আন্দোলন নির্মূলে এই নিষ্ঠুরতম আচরণে দেশের ছাত্র-জনতা তখন প্রতিবাদে ফুঁসে উঠে। নির্মম ওই হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ৭৮ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.