জুমবাংলা ডেস্ক : বিশ্বের ১৫৬টি দেশের কিডনি চিকিৎসকদের নিয়ে গঠিত অলাভজনক সংস্থা ইন্টারন্যাশনাল সোসাইটি অফ নেফ্রোলজি (আইএসএন)। ১৯৬০ সাল থেকে তারা সারা বিশ্বে কিডনি রোগে চিকিৎসার উন্নয়ন, শিক্ষা ও গবেষণার জন্য কাজ করে যাচ্ছে। এবার বাংলাদেশের মিরপুরে অবস্থিত কিডনি ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইন্সটিউটের প্রশিক্ষণকে আন্তর্জাতিক স্বীকৃতি দিলো সংস্থাটি।

Kidney Foundation

Advertisement

কিডনি ফাউন্ডেশনকে ‘সেরিয়ার অ্যাওয়ার্ড’ বিজয়ী ঘোষণা করে গত ১৮ জানুয়ারি তারা জানায়, বাংলাদেশে কিডনি রোগীদের উন্নত চিকিৎসা, শিক্ষা এবং গবেষণার জন্য কিডনি ফাউন্ডেশন যেসব প্রশিক্ষণ কার্যক্রম চালাচ্ছে তা আন্তর্জাতিক মানের। এর ফলে বর্তমানে সারা পৃথিবীর কিডনি চিকিৎসার ১০টি রেফারেল সেন্টারের মধ্যে এটি একটি যা আন্তর্জাতিক মানের একটি সেন্টারে পরিণত হলো।

বাংলাদেশে কিডনি রোগের চিকিৎসা ও গবেষণায় প্রায় অর্ধশত বছর ধরে অবদান রেখে আসা কিডনি ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইন্সটিউটের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ তার প্রতিক্রিয়ায় বলেন, এই আন্তর্জাতিক স্বীকৃতিতে আমরা গর্বিত যাতে আরও নতুন উদ্যমে কাজ করার প্রেরণা যোগাবে।

জানা গেছে, ২০০২ সালে প্রতিষ্ঠিত কিডনি ফাউন্ডেশনে একই সঙ্গে রয়েছে হাসপাতাল, ল্যাব, ডায়ালাইসিস, কিডনি ট্রান্সপ্লান্টেশন, গবেষণা, প্রথিক্ষণ প্রভৃতি কার্যক্রম।

উল্লেখ্য, কিডনি রোগীদের উন্নত চিকিৎসা প্রদান, কিডনি সংযোজন ও ডায়ালাইসিস সেবা সম্প্রসারণ, অর্গান আইন প্রণয়ণ, কিডনি রোগ প্রতিরোধে গবেষণা ও প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান সহ নানা বিষয়ে ভূমিকা রাখছে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইন্সটিউট।

ছেলেদের যে অভ্যাসগুলোর প্রতি মেয়েরা বেশি আকৃষ্ট থাকে

সবের স্বীকৃতি হিসেবে এর আগে প্রতিষ্ঠানটি পেয়েছে ‘আইএসএন পাইওনিয়ার অ্যাওয়ার্ড ২০১৭’। এরপর ভারতের অলাভজনক প্রতিষ্ঠান ‘ওয়ার্ল্ড হেলথ এন্ড ওয়েলনেস এবং সিএইচআরও এশিয়া’ যৌথভাবে প্রদান করে ‘হেলথকেয়ার লিডারশিপ অ্যাওয়ার্ড’।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.