শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ছয়দিন ক্লাস নেওয়া হবে। এর তিনদিন হবে অনলাইনে, আর বাকি তিনদিন ক্লাস হবে অফলাইন বা সশরীরে।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানিয়েছেন। কোন কোন বারে অনলাইনে এবং কোন বারে অফলাইনে ক্লাস হবে, তাও জানিয়েছেন মন্ত্রী।
শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীদের শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে এনে ক্লাস করাতে চায় সরকার। সপ্তাহের শনি, সোম ও বুধবার অফলাইনে বা সশরীরে ক্লাস চলবে। আর রবি, মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস হবে। শিক্ষকরা স্কুলে এসে অনলাইনে শিক্ষার্থীদের ক্লাস নেবেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


