কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনে বেসরকারিভাবে নিবার্চিত হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, উপজেলা বিএনপির আহ্বায়ক এড. মো. জালাল উদ্দীন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
জালাল উদ্দীন দুই উপজেলার ১৭০টি ভোটকেন্দ্রে ২৪ হাজার ৬৫৫ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। বেসরকারি ফলাফলে মো. জালাল উদ্দীন পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৬১৬ ভোট।
তার নিকটতম প্রতিদ্ধন্ধী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম মোড়ল পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৯৬১ ভোট।
এ আসনের অন্যান্য প্রার্থীরা হলেন, স্বতন্ত্র প্রার্থী (মটর সাইকেল) নূর উদ্দীন আহাম্মেদ, তিনি পেয়েছেন ১ হাজার ৩১৩ ভোট। স্বতন্ত্র প্রার্থী (ময়ূর) মো. আনিসুজ্জামান খোকন পেয়েছেন ৩৬৩ ভোট, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী (লাঙ্গল) মো. আফজাল হোসেন ভূঁইয়া পেয়েছেন ২ হাজার ১১৩ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী (হাতপাখা) মো. আবুল বাশার রেজওয়ান পেয়েছেন ৩ হাজার ৫৬৬ ভোট, বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট মনোনীত প্রার্থী (টেলিভিশন) মো. বিল্লাল হোসেন পেয়েছেন ২২২ ভোট ও গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী (ট্রাক) মো. শফিকুল ইসলাম পেয়েছেন ৩৯৫ ভোট।
এদিকে বিএনপি প্রার্থী জালাল উদ্দীন বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় উপজেলা জুড়ে নেতাকমীর্দের মাঝে আনন্দ বিরাজ করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


