বাংলাদেশের খ্যাতিমান সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ কানাডার মন্ট্রিয়লের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

‘দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল, রেললাইন বহে সমান্তরাল’, ‘জীবনানন্দ হয়ে, সংসারে আজো আমি’, ‘বন্ধুরে তোর মন পাইলাম না’, ‘এক নয়নে হয় না কান্দন’ সহ অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা ছিলেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়ার সন্তান মো. শাহনেওয়াজ ৭৮ বছর বয়সী ছিলেন এবং কয়েক বছর ধরে মন্ট্রিয়লে তার সন্তানদের সঙ্গে বসবাস করছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর বড় ছেলে মহিউদ্দিন নেওয়াজ স্বাধীন বর্তমানে বাংলাদেশ বেতারে মিউজিশিয়ান হিসাবে কাজ করছেন। মরদেহ মন্ট্রিয়লের লাভাল মুসলিম কবরস্থানে দাফন করা হবে।
মো. শাহনেওয়াজ বাংলাদেশের প্রথম মিউজিশিয়ান যিনি বিটিভিতে মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। তার সুরারোপিত গানের সংখ্যা ২ হাজারেরও বেশি এবং বাংলাদেশের প্রায় সব জনপ্রিয় শিল্পী তার সুরে গান করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


