Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home কবরস্থানে একই সারিতে ঘুমিয়ে আছে পুরো পরিবারের ৬ জন
বিভাগীয় সংবাদ সিলেট

কবরস্থানে একই সারিতে ঘুমিয়ে আছে পুরো পরিবারের ৬ জন

By Shamim RezaMarch 28, 2024Updated:March 28, 20242 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : এক সারিতে ছয়টি কবর। কবরগুলো একই পরিবারের ছয় সদস্যের। যেন তারা সপরিবারে বাড়ির বদলে ঘুমিয়ে আছেন কবরস্থানে। তারা সেহরি খেয়ে ঘুমিয়ে ছিলেন আপন ঘরে। মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্টে পরিবারের পাঁচজন এবং ঘটনার ২৪ ঘণ্টার পরে একজনের মৃত্যুতে সবাই আজ মাটির নিচে।

kobor

এমন এক দুর্ঘটনা ঘটেছে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ী ভাঙ্গারপার গ্রামে। ২৬ মার্চ ভোরে তাদের ঘরের ওপর ঝুলে পড়ে ১১ হাজার কেভি ভোল্টের বিদ্যুৎ সঞ্চালিত তার। ঘরের চাল-বেড়া সবই ছিল টিনের, মুহূর্তে আগুনের ঝলকে ছেয়ে যায় ঘর। বাড়ির কর্তা ছিলেন বাকপ্রতিবন্ধী। নিজেকে এবং পরিবারকে বাঁচাতে বেরোতে চেয়েছিলেন ঘরের বাইরে। ঘর থেকে বের হওয়ার পথই থামিয়ে দিলো তাদের। কারণ স্টিলের দরজায় চলে এসেছিল বিদ্যুৎ।

এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান বাকপ্রতিবন্ধী দিনমজুর ফয়জুর রহমান (৫০), স্ত্রী শিরি বেগম (৪৫), মেয়ে সামিয়া সুলতানা (১৪), দ্বিতীয় মেয়ে সাবিনা আক্তার (১১) ও পরিবারের একমাত্র ছেলে সায়েম আহমদ (৭)। লাশের ভিড়ে পড়ে ছিল পরিবারের আরেক শিশু। নড়তে দেখা গেলে জুড়ী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান আত্মীয়-স্বজনরা।

এ যাত্রায় বেঁচে যায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সোনিয়া সুলতানা (৮)। পরে চিকিৎসকরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন, সেখানে আইসিইউতে চিকিৎসাধীন ছিলো। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। সেখানে বুধবার ভোর ৫টার দিকে মৃত্যুবরণ করে সোনিয়া।

একজনের রোজা কি অন্যজন রাখতে পারবে? যা বলছে ইসলাম

বুধবার (২৭ মার্চ) দুপুর ২টায় হাজি ইনজাদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পরিবারের অন্য সদস্যদের পাশেই তাকে দাফন করা করা হয়। সোনিয়ার মৃত্যুর মাধ্যমে এই পরিবারের আর কোনো সদস্য জীবিত নেই।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
৬ আছে, একই কবরস্থানে ঘুমিয়ে জন পরিবার পরিবারের পুরো পুরো পরিবার ৬ জন প্রভা বিভাগীয় সংবাদ সারিতে সিলেট
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

February 4, 2026
Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

February 4, 2026
আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

February 2, 2026
Latest News
বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Kaliganj-Gazipur-Rana sarkar-2

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রানাকে নিয়ে অপপ্রচার

বালিশ মিষ্টি

নেত্রকোণার ঐতিহ্যবাহী ‘বালিশ মিষ্টি’ পেলো দেশের ৫৮তম জিআই স্বীকৃতি

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.