স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক টি-২০ থেকে অবসরের ঘোষণা দিলেন সময়ের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। ফাইনাল ম্যাচের ম্যাচ সেরা পুরস্কার নিতে এসে এ ঘোষণা দেন তিনি।

Kohli

Advertisement

কোহলি জানিয়েছেন, ভারতের হয়ে টি-২০ ম্যাচে আর দেখা যাবে না তাকে। তিনি বলেন, ভারতের হয়ে এটাই আমার শেষ টি-২০ ম্যাচ ছিল। আমরা ট্রফি উঁচিয়ে ধরতে চেয়েছিলাম। আমরা যদি হেরেও যেতাম তবুও বলতাম এটাই আমার শেষ ম্যাচ।

কোহলি আসলেই অবসরের ঘোষণা দিয়েছেন কি না, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালক হার্শা ভোগলে সেটি নিশ্চিত হতে চেয়েছিলেন। কোহলি সেটি নিশ্চিত করে জানান, এখন পরবর্তী প্রজন্মের এগিয়ে আসার পালা।

কোহলি বলেন, ‘ট্রফিটা উঁচিয়ে ধরতে চেয়েছি। পরিস্থিতিকে সম্মান জানাতে চেয়েছি জোর করার চেয়ে। এটা (অবসর) “ওপেন সিক্রেট” ছিল, এখন পরবর্তী প্রজন্মের দায়িত্ব নেয়ার পালা। দুর্দান্ত কিছু খেলোয়াড় দলকে এগিয়ে নেবে এবং পতাকা উঁচু করে ধরবে।’

২০১০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এ সংস্করণে অবসর নেওয়া কোহলি ক্যারিয়ারে ১২৫ ম্যাচ খেলে করেছেন ৪১৮৮ রান। রোহিত শর্মার পর এ সংস্করণে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৪৮.৬৯ গড় ও ১৩৭.০৪ স্ট্রাইক রেটে ব্যাটিং করা কোহলি ভারতকে নেতৃত্ব দিয়েছেন ৫০টি ম্যাচে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.