Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home বাংলাদেশিদের বয়কট নয়, নিরাপত্তা দেয়ার ঘোষণা কলকাতার ব্যবসায়ীদের
আন্তর্জাতিক

বাংলাদেশিদের বয়কট নয়, নিরাপত্তা দেয়ার ঘোষণা কলকাতার ব্যবসায়ীদের

By Saiful IslamDecember 7, 20244 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ ও ভারতের মধ্যকার চলমান পরিস্থিতিতে বাংলাদেশি পর্যটকদের বয়কট করা, ভারত সরকার কর্তৃক ভিসা সীমিতকরণসহ নানা সিদ্ধান্তের কারণে দেশটির পর্যটন ব্যবসায় ধস নেমেছে। মন্দাভাব দেখা দিয়েছে কলকাতার পর্যটনেও। এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার দেখানো পথে না হেঁটে নতুন ঘোষণা দিলেন কলকাতার ব্যবসায়ীরা।

ত্রিপুরার মতো বয়কট নয়, বাংলাদেশিদের নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিয়ে হোটেল, মানি এক্সচেঞ্জার ও পরিবহন সেক্টরের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা বললেন, আমরা বাংলাদেশিদের বয়কট করব না, যতটা পারবো তাদের নিরাপত্তা দেব।

শনিবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে কলকাতার নিউ মার্কেটের মার্কুইস স্ট্রিট-ফ্রি স্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটি, নিউ মার্কেট ট্রেড অ্যাসোসিয়েশন, হোটেল অনার্স অ্যাসোসিয়েশন।

বাংলাদেশি পর্যটকদের উদ্দেশে তাদের বার্তা ‘আমরা বাংলাদেশিদের বয়কট করব না। তারা যেন নিশ্চিন্তে এখানে আসেন। যতটা পারবো তাদেরকে নিরাপত্তা দেব।’

মার্কুইস স্ট্রিট-ফ্রি স্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মনতোষ সাহা বলেন, কয়েক বছর আগে বাংলাদেশ থেকে পর্যটকদের যে ঢল ছিল, সেটা এখন নেই। যার কারণে আমরা সবাই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত। তেমনিভাবে বাংলাদেশিরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তবে সবার আগে আমার দেশ। দুই দেশের সরকারকে নিজেদের মধ্যে বসে সুষ্ঠু সমাধান বের করার জন্য আহ্বান জানাই।

তিনি জানান, ডিসেম্বর থেকে সিজন শুরু হয়। প্রতিদিন পাঁচ থেকে সাত হাজার বাংলাদেশি নাগরিক কলকাতায় আসেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ থেকে আসা পর্যটকদের সংখ্যা ৫ শতাংশে নেমে এসেছে।

মার্কুইস স্ট্রিট-ফ্রি স্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটির যুগ্ম সচিব মনতোষ সরকার জানান, নিউমার্কেট মূলত বাংলাদেশভিত্তিক অঞ্চল। বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভর করে এখানকার মানি এক্সচেঞ্জ, হোটেল, পর্যটক ব্যবসা চলছে। তাই তাদের অনুপস্থিতি আমাদের এখানে প্রভাব ফেলছে। যদিও বাংলাদেশিদের আমরা বিদেশি পর্যটক হিসেবে দেখি না। তারা আমাদের ঘরের সদস্য। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে বাংলাদেশের পর্যটকের সংখ্যা অনেক কম। আশা করি আগামী দিনে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

তিনি আরো বলেন, সম্পর্ক নষ্ট করার জন্য কিছু গুজব ছড়াচ্ছে। সেদিকে কান না দিয়ে বাংলাদেশের পর্যটকদের জানাবো তারা এখানে আসুক। কারণ, দুই দেশের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। দুই দেশেই ব্যবসায়ীরা রয়েছেন। আমাদের উভয়পক্ষকেই এই সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসতে হবে।

কলকাতার এমআরএল হোটেলের মালিক মনতোষ সরকার জানান, আমার হোটেলের ৮০ শতাংশ পর্যটক বাংলাদেশি, বাকি ২০ শতাংশ ভারতীয় পর্যটক। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ভারতীয় পর্যটনের সংখ্যা ৬০ শতাংশ। ডিসেম্বরেও বাংলাদেশের পর্যটক আসছেন কিন্তু সেই সংখ্যাটা খুবই কম। আমরা এটুকু বলতে চাই- বাংলাদেশিরা আসবেন, তাদের স্বাগত। তারা সেবা পান বলেই আমাদের এখানে আসেন। আমরাও আমাদের সাধ্যমতো তাদের পরিষেবা দেবো।

এক্সপোর্ট ইমপোর্ট, বৈদেশিক মুদ্রা বিনিময়, পরিবহন ব্যবসায়ী মুহাম্মদ আলী হোসেইন শেখ জানান, ৫ আগস্টের পর থেকে আমার ব্যবসা ডুবতে বসেছে।

ভিসা প্রক্রিয়া শিথিল করার দাবি জানিয়ে আলী হোসেন জানান, বর্তমানে যে অবস্থা জারি রয়েছে, তাতে বাংলাদেশের চাহিদা মিটছে না। সেইসঙ্গে মাল্টিপল ভিসা, এমপ্লয়মেন্ট ভিসা চালু করার দাবি জানাই আমি। তিন মাসের জন্য এই ভিসা দেওয়া যেতে পারে। যদিও ভিসার বিষয়টি দুই দেশের অভ্যন্তরীণ ব্যাপার। ব্যবসাবান্ধব পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের কাছেও আবেদন জানাই।

বাংলাদেশি পর্যটকদের নির্ভয়ে কলকাতায় আসার কথা জানিয়ে তিনি বলেন, কলকাতা আসা ও ভ্রমণের ক্ষেত্রে কোনো সমস্যা নেই।

সংগঠনের সদস্য মোহাম্মদ কামরুদ্দিন মালিক জানান, এখানে ধর্মের কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই ব্যবসায়ী। বাংলাদেশের পর্যটকদের মধ্যে একটা আশঙ্কা আছে যে, কলকাতায় গেলে কী হবে? আমি বলব, আপনারা নিশ্চিন্তে আসুন। ব্যবসা আজকে নেই, কালকে আবার ফিরে আসবে। কিন্তু মানুষের মধ্যে বিশ্বাস নষ্ট হয়ে গেলে সেটা ফিরে আসা কঠিন। কারো মনে যেন কোনো আতঙ্ক না থাকে। বাংলাদেশিদের জন্য কলকাতায় হোটেল পাওয়া যাচ্ছে না বলে একটা গুজব রটেছে- এতে কান দেওয়া উচিত নয়।

গ্রীন লাইন পরিবহনের মালিক সঞ্জয় মজুমদার বলেন, কলকাতা নিউমার্কেটে প্রচুর হোটেল, দোকান রয়েছে। এর ওপর বহু মানুষের কর্মসংস্থান নির্ভর করে। কিন্তু বাংলাদেশি পর্যটক না থাকায় এখানে ব্যাপক প্রভাব পড়েছে। বর্তমান পরিস্থিতিতে বহু লোকের রুটি-রুজি কমে গেছে। এই অবস্থা দীর্ঘদিন চলতে থাকলে এখানকার অর্থনীতিতে বড়সড় প্রভাব পড়বে।

সৌহার্দ্য বাসের মালিক অবনী ঘোষ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়কে দায়ী করে বলেন, কিছু কিছু খবরের কারণে দুপাড়েই প্রভাব পড়ছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির আসন্ন বাংলাদেশ সফর নিয়ে আশা ব্যক্ত করে তিনি বলেন, এই শহরে দুদেশের যে জটিলতা সেটা খুলতে পারে। ভিসা প্রক্রিয়াতেও কিছুটা শীতলতা আসতে পারে।

বাংলাদেশি পর্যটকদের নিয়ে তিনি বলেন, অতিথি দেবো ভব অর্থাৎ অতিথি হলো দেবদুল্য। আমরা এটা মেনে চলেছি আগামী দিনেও মেনে চলবো। কোথায় কী বলছে তাতে কান দেওয়ার দরকার নেই। আমরা বাংলাদেশিদের বয়কট করব না। যতটা পারবো তাদের নিরাপত্তা দেব- সেটা সিসিটিভি দিয়ে হোক বা সার্বক্ষণিক নজরদারি দিয়েই হোক।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘বয়কট আন্তর্জাতিক কলকাতার ঘোষণা দেয়ার, নয় নিরাপত্তা বাংলাদেশিদের ব্যবসায়ীদের
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
'চেরি ব্লসম' উৎসব

অতিরিক্ত পর্যটকের চাপে জাপানে ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল

February 6, 2026
উটকে দেয়া হবে পাসপোর্ট

উটের জন্য পাসপোর্ট চালু করল সৌদি আরব

February 5, 2026
ভারতীয় ভিসা

ভারতীয় ভিসার জন্য নতুন নিয়মে যেভাবে করবেন আবেদন

February 5, 2026
Latest News
'চেরি ব্লসম' উৎসব

অতিরিক্ত পর্যটকের চাপে জাপানে ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল

উটকে দেয়া হবে পাসপোর্ট

উটের জন্য পাসপোর্ট চালু করল সৌদি আরব

ভারতীয় ভিসা

ভারতীয় ভিসার জন্য নতুন নিয়মে যেভাবে করবেন আবেদন

ভারতে তিন বোন

ভারতে তিন বোনের আত্মহত্যা, যা জানা গেল

সতর্কবার্তা শি'র

যুক্তরাষ্ট্রকে সাবধান হওয়ার সতর্কবার্তা শি’র

ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প

ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন ট্রাম্প

ভারত ম্যাচ বয়কট

ভারত ম্যাচ বয়কটের পেছনে বাংলাদেশ নাকি অন্য ইস্যু, জানালেন পাক প্রধানমন্ত্রী

সরকারের কাছে ফেরত

ভেনেজুয়েলাকে ৫০ কোটি ডলার বুঝিয়ে দিল যুক্তরাষ্ট্র

১৬২ জন নিহত

এক গ্রামে ১৬২ জনকে হত্যা করল বন্দুকধারীরা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.