জুমবাংলা ডেস্ক : কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের বাইরে বৃহস্পতিবার বিকেলে একটি হিন্দু সংগঠন ‘বঙ্গিও হিন্দু জাগরণ’ দ্বারা সংগঠিত সহিংস বিক্ষোভের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশ। শুক্রবার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

Kolkata

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সীমানায় চলে যায়। এসময় তারা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন এবং মাননীয় প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর মতো জঘন্য কাজ করে।

এতে আরও বলা হয়, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে বলে মনে হলেও ডেপুটি হাইকমিশনের সব সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সরকার ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে।

আইনজীবী সাইফুল হ..ত্যায় এখনও হয়নি মামলা

বাংলাদেশ সরকার যেকোনো ধরনের সহিংস কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায় এবং কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনসহ ভারতে অবস্থিত বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনের পাশাপাশি এসব মিশনে কর্মরত কূটনীতিক ও অ-কূটনৈতিক সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতি দৃঢ় আহ্বান জানায়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.