Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home কলকাতায় রুপি-টাকার বিনিময় মূল্যে ধস, বিপাকে পর্যটকেরা
আন্তর্জাতিক ওপার বাংলা

কলকাতায় রুপি-টাকার বিনিময় মূল্যে ধস, বিপাকে পর্যটকেরা

By Shamim RezaApril 4, 20242 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : পবিত্র রমজান মাস প্রায় শেষ। আর ক’দিন পরেই মুসলিমদের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। প্রতি বছর এই সময়টায় কলকাতায় বিদেশি পর্যটকদের আনাগোনা বেড়ে যায়, বিশেষ করে বাংলাদেশিদের। এ বছরও তার ব্যতিক্রম নয়। ঈদের ছুটিতে পশ্চিমবঙ্গ ভ্রমণে এসেছেন বিপুল সংখ্যক বাংলাদেশি। কিন্তু তাদের জন্য এবার নতুন বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে টাকা-রুপির বিনিময় মূল্য।

taka-rupee

ভারত ভ্রমণের ক্ষেত্রে সীমান্তে দীর্ঘ লাইন ছাড়াও ভিসা পেতে বিলম্বসহ নানা হয়রানির অভিযোগ করে থাকেন পর্যটকরা। এর সঙ্গে সম্প্রতি যোগ হয়েছে মানি এক্সচেঞ্জের সমস্যাও।

সাম্প্রতিক সময়ে ভারতীয় রুপির বিপরীতে বাংলাদেশি টাকার মান ব্যাপকভাবে কমে গেছে। ফলে আগের তুলনায় বেশি টাকা খরচ হচ্ছে পর্যটকদের। যদিও কেউ কেউ বলছেন, বাংলাদেশি টাকার পরিবর্তে মার্কিন ডলার নিয়ে গেলেই লাভ হচ্ছে।

বর্তমানে কলকাতার নিউমার্কেট চত্বরের মানি এক্সচেঞ্জ কার্যালয়গুলোতে ১০০ টাকার পরিবর্তে কোথাও ৬৮ দশমিক ৫০ রুপি, কোথাও ৬৯ রুপি, কোথাও আবার ৭০ থেকে ৭১ রুপি পর্যন্ত পাওয়া যাচ্ছে। অথচ বছরখানেক আগেও ১০০ টাকার বিপরীতে মিলতো ৭৫ থেকে ৭৮ রুপি।

বাংলাদেশের ঢাকার বাসিন্দা তিয়ানা তিসা গত ২৯ মার্চ কলকাতায় ঘুরতে এসেছেন। তিনি জানান, আমি মার্কিন ডলারের পরিবর্তে ৮৬ রুপি পেয়েছি, আর টাকার পরিবর্তে পেয়েছি ৭১ রুপি। তিসা বলেন, আমি এই প্রথমবার কলকাতায় এসেছি। মানি এক্সচেঞ্জ করতে গিয়ে আমার কোনো সমস্যায় পড়তে হয়নি।

বাংলাদেশ থেকে প্রতিদিন কয়েক হাজার পর্যটক পশ্চিমবঙ্গে আসেন। কেউ কলকাতায় ঘুরতে, কেউ কেনাকাটা করতে, কেউ আসেন চিকিৎসা করাতে। পর্যটকদের পুরো পরিকল্পনা সাজাতে হয় মুদ্রা বিনিময় হারের ওপর নির্ভর করে।

কলকাতার মার্কো স্ট্রিটের ব্যবসায়ী শুভঙ্কর ঘোষ বলেন, ঈদ একটি বড় উৎসব। তবে ভিসা সমস্যার জন্য মানুষ এখন কম আসছে। রুপির বদলে টাকার দামও অনেকটা পড়ে গেছে। ফলে মানুষের যাতায়াত কমেছে।

তিনি বলেন, এখানে মানি এক্সচেঞ্জগুলোতে টাকার বদলে রুপির দাম স্থির থাকে না। কখনো ৬৮, আবার কখনো ৭১ রুপি করে পাওয়া যাচ্ছে।

কাঁচা না কি ফুটিয়ে? কীভাবে দুধ খাওয়া শরীরের জন্য ভাল

তবে রুপির বিপরীতে টাকার মান কী কারণে কম বা বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম থাকার বিষয়ে মুখ খুলতে চাননি কলকাতার মুদ্রা ব্যবসায়ীরা।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘বিনিময়’ taka-rupee আন্তর্জাতিক ওপার কলকাতায়, ধস: পর্যটকেরা বাংলা বিপাকে মূল্যে রুপি-টাকা রুপি-টাকার
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
'চেরি ব্লসম' উৎসব

অতিরিক্ত পর্যটকের চাপে জাপানে ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল

February 6, 2026
উটকে দেয়া হবে পাসপোর্ট

উটের জন্য পাসপোর্ট চালু করল সৌদি আরব

February 5, 2026
ভারতীয় ভিসা

ভারতীয় ভিসার জন্য নতুন নিয়মে যেভাবে করবেন আবেদন

February 5, 2026
Latest News
'চেরি ব্লসম' উৎসব

অতিরিক্ত পর্যটকের চাপে জাপানে ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল

উটকে দেয়া হবে পাসপোর্ট

উটের জন্য পাসপোর্ট চালু করল সৌদি আরব

ভারতীয় ভিসা

ভারতীয় ভিসার জন্য নতুন নিয়মে যেভাবে করবেন আবেদন

ভারতে তিন বোন

ভারতে তিন বোনের আত্মহত্যা, যা জানা গেল

সতর্কবার্তা শি'র

যুক্তরাষ্ট্রকে সাবধান হওয়ার সতর্কবার্তা শি’র

ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প

ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন ট্রাম্প

ভারত ম্যাচ বয়কট

ভারত ম্যাচ বয়কটের পেছনে বাংলাদেশ নাকি অন্য ইস্যু, জানালেন পাক প্রধানমন্ত্রী

সরকারের কাছে ফেরত

ভেনেজুয়েলাকে ৫০ কোটি ডলার বুঝিয়ে দিল যুক্তরাষ্ট্র

১৬২ জন নিহত

এক গ্রামে ১৬২ জনকে হত্যা করল বন্দুকধারীরা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.