পবিত্র ঈদুল ফিতরের এখনো প্রায় এক সপ্তাহখানেক বাকি। তবে তার আগেই ঘরমুখো মানুষের ঢল নেমেছে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। আজ রোববার সকাল ১০টা পর্যন্ত কমলাপুর স্টেশন থেকে এখন পর্যন্ত চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটসহ বিভিন্ন রুটে ছেড়ে গেছে ১৮টি ট্রেন।

আগেভাগেই নাড়ির টানে বাড়ি ফিরছেন অনেক যাত্রী। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী, বয়স্ক মানুষ, নারী ও শিশু।
যাত্রীরা বলছেন, ঈদের আগমুহূর্তে অতিরিক্ত ভিড় ও যাত্রাপথের সম্ভাব্য ভোগান্তি এড়াতেই অনেকেই আগে ভাগে বাড়ির পথে রওনা দিয়েছেন। নির্ধারিত সময়েই ট্রেন প্ল্যাটফর্ম ছাড়ায় স্বস্তি প্রকাশ করেছেন অনেক যাত্রী।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
রেলওয়ে সূত্র জানায়, রোববার পর্যন্ত কোনো ঈদ স্পেশাল ট্রেন ছাড়েনি। তবে দেশের বিভিন্ন বিভাগীয় রুটে সারাদিনে কমলাপুর স্টেশন থেকে মোট ৫৪টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।