দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।

মঙ্গলবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন দামে ২১ ক্যারেট সোনার প্রতি ভরি ২ হাজার ৯৯ টাকা কমিয়ে ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেট সোনার ভরিতে ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে দাম রাখা হয়েছে ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে নতুন দাম হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।
এর আগে ৯ ফেব্রুয়ারি ২২ ক্যারেট সোনার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা। একইভাবে ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার দামও বাড়ানো হয়। সর্বশেষ সমন্বয়ে আগের বাড়তি দামই প্রত্যাহার করা হলো।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তবে সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ২২ ক্যারেট রুপার ভরি ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৯০৭ টাকায় বিক্রি হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


