আপসের শর্তে জামিন পাওয়ার একদিন পর সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল চেয়ে আদালতে আবেদন করেছেন তার স্ত্রী। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গায়কের স্ত্রী এ আবেদন করেন আদালতে।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে আপত্তিকর ছবি তৈরির চেষ্টাসহ প্রতারণা করে ১৩ লাখ টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তার করা হয়েছিল সংগীতশিল্পী নোবেলকে। কিন্তু গ্রেপ্তারের পরদিন আপসের শর্তে জামিন পান তিনি।
গ্রেপ্তারের দিন ডিএমপির ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন বলেছিলেন, নোবেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরণীকে আটকে রেখে প্রতারণা ও পর্নোগ্রাফি তৈরির চেষ্টার অভিযোগে মামলা রয়েছে। মামলায় তার বিরুদ্ধে একটি ওয়ারেন্ট জারি হয় আদালত থেকে। ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তাকে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
প্রসঙ্গত, এবারই প্রথম নয়। এর আগেও নারীঘটিত কারণে গ্রেপ্তার হয়েছিলেন গায়ক নোবেল। গত বছরের মে মাসে নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি। তখন ডেমরার আমতলার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছিল তাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


