বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখছেন? বিশেষ করে কম খরচে বা সম্পূর্ণ বিনা খরচে মাস্টার্স করতে চাইলে এবার দারুণ একটি সুযোগ এসেছে দক্ষিণ কোরিয়া থেকে।

এশিয়ার অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ কোরিয়া ইউনিভার্সিটি ঘোষণা করেছে ‘এসকে গ্লোবাল স্কলারশিপ’, যেখানে বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও এর বাইরে নন।
সিউলে অবস্থিত এই ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়টি ১৯০৫ সালে প্রতিষ্ঠিত। গবেষণাভিত্তিক শিক্ষা, আন্তর্জাতিক মানের কোর্স এবং শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্কের কারণে এটি বিশ্বজুড়ে সুপরিচিত। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এখানে ইংরেজি মাধ্যমেই পড়াশোনার সুযোগ রয়েছে।
যেসব সুবিধা মিলবে
এটি সম্পূর্ণ অর্থায়িত (ফুল-ফান্ডেড) স্কলারশিপ। অর্থাৎ—
- যাওয়া-আসার বিমান ভাড়া
- সম্পূর্ণ টিউশন ফি
- ভর্তি ফি
- মাসিক জীবনযাত্রার খরচ
সবকিছুই বহন করবে বিশ্ববিদ্যালয়। ফলে নিজের পকেট থেকে প্রায় কোনো খরচই করতে হবে না।
কারা আবেদন করতে পারবেন?
- যেকোনো দেশের শিক্ষার্থী (কোরিয়ার নাগরিক নন)
- স্নাতক পাস অথবা শেষ বর্ষের শিক্ষার্থী
- আইইএলটিএস কমপক্ষে ৫.৫
- (তবে যদি আগের পড়াশোনা ইংরেজি মাধ্যমে হয়ে থাকে, তাহলে আলাদা স্কোর না দিলেও চলবে)
- যেসব কাগজপত্র লাগবে: আবেদনের সময় আপনাকে জমা দিতে হবে—
- আপডেটেড সিভি
- পাসপোর্ট কপি
- একাডেমিক ট্রান্সক্রিপ্ট/সার্টিফিকেট
- রিকমেন্ডেশন লেটার
- স্টেটমেন্ট অব পারপাস
যেসব বিষয়ে পড়া যাবে: এই স্কলারশিপের আওতায় প্রযুক্তি ও বিজ্ঞানের বেশ কিছু চাহিদাসম্পন্ন বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। যেমন—
- কম্পিউটার ইঞ্জিনিয়ারিং
- সেমিকন্ডাক্টর ও ন্যানো সিস্টেম
- রোবোটিকস
- কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)
- পদার্থবিজ্ঞান (বিভিন্ন শাখা)
আবেদন যেভাবে: আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে কোরিয়া ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
আবেদনের শেষ সময়: ৩১ মার্চ ২০২৬
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


