জুমবাংলা ডেস্ক : কর্মকর্তাদের দাপ্তরিক সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে নিজ নিজ দপ্তরের কাজের গতি বাড়ানোর পাশাপাশি চলমান কাজগুলো দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আইনমন্ত্রীর

Advertisement

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে টানা তৃতীয়বারের মতো আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর চলমান কাজের অগ্রগতি জানতে ও নতুন কর্মপরিকল্পনা নির্ধারণ করতে আইন ও বিচার বিভাগের সর্বস্তরের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত সভায় তিনি এ নির্দেশ দেন।

মামলাজট কমাতে বিচার বিভাগের সক্ষমতা বাড়ানোর বেশ কিছু কর্মপরিকল্পনার কথা তুলে ধরে আইনমন্ত্রী আনিসুল হক নতুন আদালত ভবন নির্মাণ, পুরাতন আদালত ভবন ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম জোরদারকরণ ও ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, ই- জুডিশিয়ারি প্রকল্প বাস্তবায়ন করা গেলে বিচারকার্যের গতি বাড়বে। ফলে মামলাজট কমবে। তাই অগ্রাধিকার ভিত্তিতে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।

মন্ত্রী বলেন, মামলাজট কমাতে উচ্চ আদালত ও নিম্ন আদালতের সঙ্গে সমন্বয় বাড়ানোসহ জেলা লিগ্যাল এইড অফিসের বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রমকে জোরদার করতে হবে। ফৌজদারি কার্যবিধি ও দেওয়ানি কার্যবিধির সংশোধন ও বাংলা অনুবাদের খসড়া তৈরির জন্য গঠিত কমিটিকে আগামী তিন মাসের মধ্যে খসড়া তৈরি করে উপস্থাপন করার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে এখন থেকে প্রতি দুই মাসে একবার সমন্বয় সভা করে দপ্তর বা সংস্থার কাজের অগ্রগতি মূল্যায়ন করবেন বলেও জানান মন্ত্রী।

কঙ্গনার উজ্জ্বল ত্বকের গোপন রহস্য, যা আপনি জানতেন না

আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের অধীন প্রত্যেক দপ্তর বা সংস্থার প্রধানরা নিজ নিজ দপ্তর বা সংস্থার কাজের অগ্রগতি, সমস্যা, সাফল্য ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.