ভারতের কর্ণাটক রাজ্য ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাজ্যের বাজেট উপস্থাপনের সময় এ ঘোষণা দেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।

তিনি বলেন, মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার শিশুদের ওপর ক্রমেই নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর এর ক্ষতিকর প্রভাব বাড়ছে।
শিশুদের সুস্থ বিকাশ নিশ্চিত করা এবং মোবাইলের অপব্যবহার রোধ করতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান কর্ণাটকের সরকার। ভারতের রাজ্যগুলোর মধ্যে প্রথমবারের মতো Karnataka এ ধরনের উদ্যোগ নিতে যাচ্ছে।
সূত্র: রয়টার্স
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


