Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় কোটা পূরণ না হতেই আজ শেষ হচ্ছে হজ নিবন্ধনের সময়
জাতীয়

কোটা পূরণ না হতেই আজ শেষ হচ্ছে হজ নিবন্ধনের সময়

By Shamim RezaFebruary 1, 20243 Mins Read

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে এবারের হজ নিবন্ধনের সময়। তিন দফা বাড়ানোর পরও হজের কোটা পূরণ হয়নি। সবশেষ তথ্যানুযায়ী সরকারি ও বেসরকারিভাবে হজে যাওয়ার জন্য মোট ৬৮ হাজার ৩৫৫ জন নিবন্ধন করেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬৪ হাজার ২৯৯ জন নিবন্ধন করেছেন। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের চুক্তি অনুযায়ী, চলতি বছর হজ পালনে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের নিবন্ধন করার কথা। হিসাব অনুযায়ী কোটা পূরণে এখনও প্রায় ৫৯ হাজার নিবন্ধন দরকার।

হজ নিবন্ধনের সময়

Advertisement

এদিকে কোটা পূরণ না হলেও হজ নিবন্ধনের সময় আর বাড়াতে চায় না ধর্ম মন্ত্রণালয়। তবে নিবন্ধনের সময় আরও বাড়ানোর দাবি হজ ট্রাভেল এজেন্সিগুলোর।

এজেন্সি মালিকরা মনে করছেন, বাংলাদেশে বর্তমানে অর্থনৈতিক সংকট চলছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। দেশের মানুষ তাদের মৌলিক চাহিদা মেটাতেই হিমশিম খাচ্ছে। সব ক্ষেত্রেই খরচ কয়েকগুণ বেড়ে যাওয়ায় মানুষের হাতে পর্যাপ্ত টাকাও নেই। এর ওপর আবার হজ প্যাকেজের দামও বেশি। ফলে সাধারণ মানুষ এবার হজের প্রতি আগ্রহ কম দেখাচ্ছেন।

এ বিষয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, নিবন্ধনের সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার। এরপর আর সময় বাড়ানো হবে না। কারণ, আগামী ৭ ফেব্রুয়ারি হজযাত্রীর সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানিয়ে বাকি কোটা ফিরিয়ে দিতে হবে। তাই সময় বাড়ানোর সুযোগ আর মন্ত্রণালয়ের হাতে নেই। যারা নিবন্ধন করেছেন, তাদের নিয়েই হজ ফ্লাইট সৌদি যাবে।

২০২৩ সালের ১৬ সেপ্টেম্বর থেকে এবারের হজ নিবন্ধন শুরু হয়। যা চলে ১০ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু কাঙ্ক্ষিত পরিমাণ নিবন্ধন না হওয়ায় ৩১ ডিসেম্বর পর্যন্ত ফের সময় বাড়ানো হয়। এরপর আরেক দফা বাড়ানো হয় সময়। যা চলে ১৮ জানুয়ারি পর্যন্ত। এরপর তৃতীয় দফা এবং সবশেষ নিবন্ধনের সময় ১ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়। ফলে আজ শেষ হচ্ছে সেই সময়সীমা। তবে সময়সীমা শেষ হলেও বাংলাদেশের কোটার প্রায় অর্ধেক হজযাত্রী নিবন্ধনের বাইরে রয়েছেন।

মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২২ সালে সরকারি ব্যবস্থাপনায় মোট তিনটি প্যাকেজ ঘোষণা করা হয়। প্রথম প্যাকেজ ৪ লাখ ২৫ হাজার টাকা, দ্বিতীয় প্যাকেজ ৩ লাখ ৬০ হাজার এবং তৃতীয় প্যাকেজ ৩ লাখ ১৫ হাজার টাকা ছিল। বেসরকারি প্যাকেজ ছিল ৩ লাখ ৫৮ হাজার টাকা।

তবে পরের বছরই খরচ বেড়ে যায়। সরকারি ব্যবস্থাপনায় তখন হজের খরচ নির্ধারণ করা হয় ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। তবে এবার হজের প্যাকেজ আগের বছরের চেয়েও কম নির্ধারণ করা হয়। এবার সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা এবং বিশেষ প্যাকেজে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা ব্যয় হবে। বেসরকারি ব্যবস্থাপনায় ৮৩ হাজার ২০০ টাকা কমিয়ে সাধারণ প্যাকেজ ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা এবং বিশেষ প্যাকেজ ৬ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা নির্ধারণ করা হয়।

ঘুমের মধ্যে লালা ঝরার সমাধান শিখে নিন

উল্লেখ্য, করোনা মহামারির কারণে ২০২০ এবং ২১ সালে সীমিত আকারে হজ অনুষ্ঠিত হয়। তখন বাংলাদেশ থেকে কেউ হজের সুযোগ পাননি। পরে ২০২২ সালে বাংলাদেশকে মাত্র ৬০ হাজার হজযাত্রীর কোটা দেওয়া হলে তা পূরণও হয়। সবশেষ ২০২৩ সালে বাংলাদেশ থেকে ১ লাখ ২২ হাজার ৫৫৮ জন হজ পালন করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
মহাপরিচালক রহিমের

মহাপরিচালক রহিমের আর্থিক দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন কর্মকাণ্ড

July 5, 2026
Current

প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ সেন্টার খোলার নির্দেশ

July 5, 2026
সরকারি ছুটি

আগামী ১৬ জুলাই কি সরকারি ছুটি?

July 5, 2026

Latest News

মহাপরিচালক রহিমের

মহাপরিচালক রহিমের আর্থিক দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন কর্মকাণ্ড

Current

প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ সেন্টার খোলার নির্দেশ

সরকারি ছুটি

আগামী ১৬ জুলাই কি সরকারি ছুটি?

বন্যার সতর্কতা

৫ জেলায় বন্যার সতর্কতা

কমলাপুর স্টেশন

২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল

NBR

অডিটের নামে অর্থ আদায়ের প্রতারণা, করদাতাদের সতর্ক করল এনবিআর

প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী জনগণের সাহস ও গৌরবের প্রতীক : প্রধানমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৭১ যাত্রী

বোর্ডিং গেটে ৫ জন ধরার খবরে পালালেন ৭১ যাত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa