ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সাড়ে ৬ ঘণ্টায় ৩৬ হাজার ৩১টি কেন্দ্রের তথ্য অনুযায়ী ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন তিনি।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, দুপুর ২টা পর্যন্ত ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
সহিংসতা অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এসব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণিত হলে ব্যবস্থা নেবে ইসি।
তিনি আরও বলেন, আমি দুটি কেন্দ্রে গিয়েছিলাম। সেখানে কোনো সমস্যা দেখিনি। দুপুরে ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল। আমরা চলে আসার পর একটু বেড়েছে শুনেছি।
সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোর থেকেই কেন্দ্রে আসতে থাকেন ভোটাররা। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ২৯৯ সংসদীয় আসনে ভোট দেবেন ভোটাররা।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছে ইসি। এ কারণে এই আসনটি বাদে ২৯৯ সংসদীয় আসনে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

