বাংলাদেশে কৃষিজমি ক্রমাগত কমে যাওয়া দেশের জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, উন্নয়ন কার্যক্রম পরিচালনার সময় কৃষিজমি রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

ফখরুল

Advertisement

বুধবার (২৭ মে) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে একটি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “আমি সব সময় বলে আসছি, যতটা সম্ভব আমরা কৃষিজমি নষ্ট করব না। কৃষির ক্ষতি না করে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে হবে। একই সঙ্গে সরকারের যেকোনো উন্নয়ন প্রকল্পে অনিয়ম বা দুর্নীতি হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”

পরিদর্শনকালে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি জেলার আরও কয়েকটি উন্নয়ন প্রকল্পের স্থান পরিদর্শন করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.