কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের এক সম্পূরক প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন তিনি।

অর্থনীতি

Advertisement

প্রধানমন্ত্রীর কাছে আখতার হোসেন জানতে চান, ফ্যামেলি কার্ড, কৃষক কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ড- যেসব কর্মসূচিগুলো গ্রহণ করা হয়েছে, ঠিক কতজন ব্যক্তিকে এই কার্ডের আওতায় আনা হবে। তাতে কতটুকু বাজেট বরাদ্দ করা হবে এবং সেই বাজেট সমন্বয় করতে মূল্যস্ফীতি, মূদ্রাস্ফীতির মতো পরিবেশ-পরিস্থিতি যদি তৈরি হয়, সেটার ব্যাপারে সরকারের পরিকল্পনা কী?

উত্তরে প্রধানমন্ত্রী বলেন, স্বাভাবিকভাবে কৃষক-ফ্যামেলি কার্ডের বাজেট কত, এটি আমরা এখনই আপনাদের বলছি না। অর্থাৎ আমরা পর্যায়ক্রমিকভাবে আমরা পরিকল্পনাগুলোকে এগিয়ে নিয়ে যাব। আমাদের একেকটি কৃষক কার্ড, ফ্যামেলি কার্ডে রেখেছি, একেকটি কৃষক কার্ডে আমরা ২৫০০ টাকা করে পাবেন, ফ্যামেলি কার্ড যারা পাবেন, সে সকল নারী প্রতিমাসে ২৫০০ টাকা করে পাবেন।

তিনি বলেন, আমরা যেহেতু প্রতি মাসে এটি এক্সটেন করতে থাকব, অর্থাৎ অধিক সংখ্যক নারী ফ্যামিলি কার্ড পাবেন, অধিক সংখ্যক কৃষক কৃষক কার্ড পাবেন। একবারে সবাইকে দিচ্ছি না। পৃথিবীর কোনো দেশের পক্ষে একবারে সম্ভব না করা। সেজন্য প্রতিবছরই আমরা বাজেটের সময় বাড়াব, প্রতিবছরই আমরা বাজেটে টাকা বাড়াব। এভাবে আমরা পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে এগোব।

মূল্যস্ফীতির বিষয়ে তারেক রহমান বলেন, আমরা তো টাকা ছাপিয়ে দিচ্ছি না। যেহেতু টাকা ছাপিয়ে দিচ্ছি না, কাজেই মূল্যস্ফীতি হবে না। বরং আমরা মনে করি, এই টাকাগুলো যখন মার্কেটে যাবে, নিশ্চয় তারা সিঙ্গাপুর কিংবা বিদেশে পাচার করবেন না। এই টাকা লোকাল অর্থনীতিতেই তারা খরচ করবেন এবং একজন নারী সেটি দিয়ে স্বাভাবিকভাবেই তার সন্তানের পড়ার পেছনে খরচ করবেন। অথবা সেটি দিয়ে তার সন্তান বা পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করবেন। অথবা লোকালি ছোট একটা ব্যবসা গড়ে তুলবেন। ফলে যেটা হচ্ছে, সরকারের কাছ থেকে যে টাকাটা যাচ্ছে, সেটা লোকাল ইকোনমিকে শক্তিশালী করছে। লোকাল ইকোনমিকে রোটেট করছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.