Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিজ্ঞান ও প্রযুক্তি কৃষকদের জন্য স্মার্ট সমাধান, বাকৃবির এআই ভিত্তিক কৃষি অ্যাপ উদ্ভাবন
বিজ্ঞান ও প্রযুক্তি

কৃষকদের জন্য স্মার্ট সমাধান, বাকৃবির এআই ভিত্তিক কৃষি অ্যাপ উদ্ভাবন

By Mynul Islam NadimMay 24, 2026, 10:50 PM Asia/Dhaka3 Mins Read

বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। এ দেশের অধিকাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষিকাজের সঙ্গে যুক্ত, বিশেষ করে ধান চাষের সঙ্গে। তবে কৃষিকাজে সময়মতো সেচ দেওয়া, সারের সঠিক মাত্রা নির্ধারণ, বালাইনাশক প্রয়োগ এবং পোকামাকড় দমনসহ নানা সমস্যার মুখোমুখি হতে হয় কৃষকদের। বিশেষ করে প্রান্তিক কৃষকেরা অনেক সময় প্রয়োজনীয় পরামর্শ ও কার্যকর সমাধান থেকে বঞ্চিত হন। এসব সমস্যার সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমন্বিত একটি কৃষিভিত্তিক অ্যাপ তৈরি করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক।

কৃষি

Advertisement

অ্যাপটির নাম রাখা হয়েছে ‘বিডি ফার্মমেট-এআই (BDFarmMate-AI)’। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ‘ইমপ্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টারশিয়ারি এডুকেশন প্রজেক্ট’ শীর্ষক দুই বছর মেয়াদি প্রকল্পের আওতায় এটি তৈরি করা হয়েছে। পাশাপাশি এই প্রকল্পের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ অ্যান্ড্রয়েড ও ওয়েবভিত্তিক এআই প্ল্যাটফর্ম তৈরি করা হবে বলে জানিয়েছেন গবেষকেরা।

গবেষকদের মতে, বর্তমানে কৃষি খাতে এমন কোনো সমন্বিত সফটওয়্যার বা প্ল্যাটফর্ম নেই যেখানে কৃষক, ব্যবসায়ী ও সেবা প্রদানকারীরা একসঙ্গে যুক্ত থাকতে পারেন। ফলে কৃষকেরা সময়মতো প্রয়োজনীয় তথ্য ও সেবা থেকে বঞ্চিত হন। আধুনিক প্রযুক্তির ব্যবহার কৃষিকাজকে আরও সহজ, লাভজনক ও প্রযুক্তিনির্ভর করে তুলছে, যার ফলে শিক্ষিত তরুণরাও কৃষিকে পেশা হিসেবে গ্রহণে আগ্রহী হচ্ছেন।

প্রকল্পের প্রধান গবেষক হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিকস বিভাগের অধ্যাপক ড. মো. রাকিব হাসান। সহযোগী গবেষক হিসেবে আছেন একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেছবাহ উদ্দিন, কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মো. রোস্তম আলী এবং দক্ষিণ কোরিয়ার সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির বায়োসিস্টেমস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. হাক জিন কিম। প্রকল্পটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট গ্রান্ট (আরডিজি) দ্বারা অর্থায়িত। এটি ২০২৫ সালের ২০ জানুয়ারি শুরু হয়ে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।

অধ্যাপক ড. মো. রাকিব হাসান বলেন, তাদের লক্ষ্য একটি সমন্বিত সিস্টেম তৈরি করা, যেখানে কৃষকেরা সহজেই প্রয়োজনীয় সব তথ্য ও সেবা পাবেন। এতে ফার্ম ব্যবস্থাপনা, বাজার পরিস্থিতি, আবহাওয়া, ফসলের রোগবালাই এবং সঠিক বালাইনাশকের তথ্য একই প্ল্যাটফর্মে পাওয়া যাবে।

তিনি আরও বলেন, বর্তমানে ভালো মানের ধান উৎপাদন হলেও কৃষকেরা অনেক সময় সঠিক বাজার সংযোগ পান না। মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষক ও ক্রেতার মধ্যে দূরত্ব তৈরি হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জনবল ও সম্পদের সীমাবদ্ধতার কারণে তারা সব কৃষকের কাছে পৌঁছাতে পারেন না। ফলে সরকারের নীতি ও ভর্তুকির সুফলও অনেক ক্ষেত্রে প্রান্তিক কৃষকের কাছে পৌঁছায় না। এই প্ল্যাটফর্মের মাধ্যমে কৃষকদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে এবং কৃষিখাতে তথ্যের ঘাটতি কমে আসবে।

অ্যাপটির বিভিন্ন ফিচারের মধ্যে থাকবে ‘প্যাডি ক্যালেন্ডার’, যা কৃষকদের সময়ভিত্তিক করণীয় সম্পর্কে সতর্ক বার্তা দেবে। কখন সেচ দিতে হবে, সার প্রয়োগ করতে হবে, ফসল কাটতে হবে কিংবা আবহাওয়ার পরিবর্তন সম্পর্কে সতর্ক হতে হবে—এসব তথ্য স্বয়ংক্রিয়ভাবে জানাবে এআই সিস্টেম। এছাড়া ‘ফটো ডাক্তার’ নামে একটি ফিচারের মাধ্যমে কৃষকেরা ফসলের আক্রান্ত অংশের ছবি আপলোড করলে এআই প্রযুক্তি রোগ শনাক্ত করে প্রয়োজনীয় পরামর্শ ও বালাইনাশকের তথ্য দেবে।

প্রকল্পের আওতায় সম্প্রতি ময়মনসিংহ অঞ্চলের ধানচাষিদের নিয়ে একটি উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিকস বিভাগের প্রধান মো. সাইদ ইফতেখার ইউসুফসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও স্থানীয় ধানচাষীরা।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
কৃষি
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
স্মার্ট

নতুন জেমিনি এআই স্মার্ট গ্লাস উন্মোচন করল গুগল

May 24, 2026, 10:47 PM Asia/Dhaka
চীন

নাসাকে টপকাতে দীর্ঘতম মহাকাশ মিশনে যাচ্ছে চীন

May 24, 2026, 8:27 PM Asia/Dhaka
ইলন মাস্ক

এআই বিপ্লবে বিদ্যুৎ সংকট, মহাকাশ সৌরশক্তির দিকে ইলন মাস্কের ঝোঁক

May 24, 2026, 8:08 PM Asia/Dhaka
Latest News
স্মার্ট

নতুন জেমিনি এআই স্মার্ট গ্লাস উন্মোচন করল গুগল

চীন

নাসাকে টপকাতে দীর্ঘতম মহাকাশ মিশনে যাচ্ছে চীন

ইলন মাস্ক

এআই বিপ্লবে বিদ্যুৎ সংকট, মহাকাশ সৌরশক্তির দিকে ইলন মাস্কের ঝোঁক

রিলস

ইনস্টাগ্রাম রিলসের রিচ বাড়ানোর ৬টি কার্যকর টিপস

সনি

সনির নতুন ১০০০এক্স হেডফোনে থাকছে উন্নত নয়েজ ক্যানসেলেশন

উদ্ভিদ

শতাব্দীর শেষে বিলুপ্তির ঝুঁকিতে ১৬ শতাংশ উদ্ভিদ প্রজাতি: নতুন গবেষণা

স্মার্ট

এআই ‘জেমিনি’ সমৃদ্ধ স্মার্ট চশমা নিয়ে বাজারে ফিরছে গুগল

স্যাটেলাইট

স্যাটেলাইটে প্রাণীদের গতিবিধি পর্যবেক্ষণে নতুন উদ্ভাবন

রাউটার

দেশের বাজারে সবচেয়ে বেশি বিক্রিত রাউটার কোনটি?

ইউটিউব

বিজ্ঞাপন ছাড়াই ইউটিউব দেখার সুযোগ দিচ্ছে গুগল এআই প্রো

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp