কৃষকদের উন্নয়ন ও ফসলের উৎপাদন বাড়াতে সরকার প্রয়োজনে ভর্তুকি প্রদান করবে বলে জানিয়েছেন শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার (১৪ এপ্রিল) মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

ভর্তুকি

Advertisement

মন্ত্রী বলেন, মৌলভীবাজারের জুড়ী এলাকায় কৃষি উৎপাদন বৃদ্ধিতে সরকার সর্বাত্মক সহায়তা দেবে। এ অঞ্চলে প্রচুর মিষ্টি লাউ, তরমুজ ও লেবুজাতীয় ফসল উৎপাদিত হয় উল্লেখ করে তিনি কৃষকদের আরও বেশি উৎপাদনে উৎসাহিত করেন, যাতে পুরো সিলেট বিভাগের বাজার এখানকার ফসলে সমৃদ্ধ হয়।

তিনি জানান, মাটির গুণাগুণ যাচাই করে উৎপাদন বাড়াতে ইতোমধ্যে কৃষি মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে কৃষকদের ভর্তুকি দেওয়া হবে বলেও জানান তিনি। সরকারের লক্ষ্য জুড়ীকে একটি কৃষি বিপ্লবের এলাকায় পরিণত করা, যাতে ভবিষ্যতে এটিকে দেশের অন্যতম কৃষি কেন্দ্র হিসেবে ঘোষণা করা যায়।

মন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক বাজারে দক্ষ কৃষিশ্রমিকের চাহিদা রয়েছে। তবে প্রশিক্ষণ ছাড়া কাউকে বিদেশে পাঠানো হবে না। এজন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে তার মন্ত্রণালয় সব ধরনের সহায়তা দেবে। পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের জন্য ভাষা শিক্ষাকেও প্রশিক্ষণের অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অবৈধভাবে বিদেশ যাওয়ার ঝুঁকি সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, যারা মানবপাচার বা অবৈধ আদম ব্যবসার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে মোট ৮১৯ জন ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.