ইরান থেকে ছোড়া একটি ড্রোনের আঘাতে কুয়েত উপকূলে একটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ট্যাংকারটি ডুবে গেছে এবং এর তেল সাগরে ছড়িয়ে পড়ছে।

বুধবার গভীর রাতে জাহাজটিতে ড্রোন হামলা চালানো হয় বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (ইউকেএমটিও)। এ তথ্য প্রকাশ করেছে বিবিসি।
সংস্থাটি জানায়, ড্রোনের আঘাতে জাহাজে বিস্ফোরণ ঘটে। এতে ট্যাংকারটি দ্রুত ক্ষতিগ্রস্ত হয়ে ডুবে যায়। দুর্ঘটনার পর জাহাজ থেকে তেল সাগরে ছড়িয়ে পড়তে শুরু করেছে, যা পরিবেশের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।
তবে জাহাজে থাকা সব ক্রু সদস্য নিরাপদে উদ্ধার হয়েছেন বলে জানিয়েছে ইউকেএমটিও।
উল্লেখ্য, পারস্য উপসাগরের তীরে অবস্থিত কুয়েতের সঙ্গে সমুদ্র সীমান্ত রয়েছে ইরানের। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে ইযরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মিত্র দেশের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর খবর পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
কুয়েত যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। দেশটিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের তিনটি সামরিক ঘাঁটি রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


