কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এগিয়ে আছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ৪৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।

৪৬ আসনে তিন গুণের বেশি ভোটে এগিয়ে হাসনাত আব্দুল্লাহ। ঘোষিত ৪৬ কেন্দ্রে হাসনাত আব্দুল্লাহ শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৬১ হাজার ৯৪২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী জসীম উদ্দিন পেয়েছে ১৮ হাজার ৯৯২ ভোট।
যদিও ভোটগ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দেন জসিম উদ্দিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


